চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের হজে ১ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে: সৌদি স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ন ২৪, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে ১ হাজার ৩০১ জন হাজীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, এবারের হজ মৌসুমে মারা যাওয়া হাজীদের মধ্যে ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত। তারা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন।

সৌদি বার্তা সংস্থা ‘এসপিএ’র এক কর্মকতা এই তথ্য জানিয়েছেন।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মারা যাওয়া হাজীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। তাদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
সমবেদনা জানিয়ে ফাহাদ আল-জালাজেল আরও বলেন, ‘আল্লাহ নিশ্চয়ই তাদের ক্ষমা করবেন। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, অনিবন্ধিত হওয়ায় হাজীদের তথ্যের ঘাটতি থাকার পরও সংক্রান্ত সব প্রতিবেদন সমন্বয় করা হয়েছে। মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাঁদের পরিবারকে সেই তথ্য জানানো হয়েছে। যথাযথ মর্যাদার সঙ্গে সবার দাফন নিশ্চিত করা হয়েছে। দেওয়া হয়েছে মৃত্যুসনদ।

ফাহাদ আল-জালাজেল আরও বলেন, কোনো ধরনের মহামারি কিংবা বিস্তৃত পরিসরে রোগবালাই ছড়িয়ে পড়া ছাড়াই এবার পবিত্র হজ মৌসুম ‘সফলভাবে’ শেষ হয়েছে।

সৌদি আরবে এই বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই পবিত্র হজ পালিত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

Reneta

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে এবার হাজীদের অনেকেই মারা গেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: তীব্র তাপপ্রবাহসৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেলহজে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT