রাহাত হোসেইন: মাদারীপুরে পুলিশের ধাওয়া খেয়ে শকুনী লেকের পানিতে ডুবে কোটাবিরোধী আন্দোলনের ১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৮ জুলাই সকাল থেকে কোটাবিরোধী শিক্ষার্থীরা মাদারীপুরে প্রধান প্রধান সড়ক অবরোধ করে। কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের লেকের পাড়ে নিয়ে যায়। পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়তে থাকে। সবাই বিভিন্ন স্থান দিয়ে লেক থেকে উঠতে পারলেও নিহত শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে শিক্ষার্থীকে উদ্ধারের কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা পর শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দলটি। নিহত শিক্ষার্থীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
এদিকে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, পুলিশ ও কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলছে। ছাত্রলীগের সদস্যরা দেশিয় অস্ত্র নিয়ে ও পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ইট-পাটকেল মেরে তাদের হামলার পাল্টা জবাব দিচ্ছে।








