রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। কলেজের সামনের ফাঁকা স্থানে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম মামুন বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং কী কারণে এই গুলি তা জানতে ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।








