চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে প্রাইভেটকারের চাপায় নিহত ১

হাকিম বাবুলহাকিম বাবুল
৫:৫৭ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২৫
জনপদ, শেরপুর
A A
শেরপুরে সড়ক দুর্ঘনায় নিহত

শেরপুরে সড়ক দুর্ঘনায় নিহত

শেরপুরের নকলায় প্রাইভেটকারের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের গণপদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ (৪০) একজন শুকর পালনকারী এবং ময়মনসিংহের ফুলপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই প্রাইভেটকারচালক জাহিদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নকলার গণপদ্দি এলাকায় অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে বসে থাকা সোহাগকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। সোহাগ সেসময় গণপদ্দি এলাকায় শুকর চড়াতে দিয়ে রাস্তার পাশে বসে ছিলেন। ঘটনার পরপরই প্রাইভেটকারচালককে স্থানীয়রা আটক করে।

নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারসহ চালক জাহিদ হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রাইভেটকারের চাপাশেরপুরসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের জোড়া গোল, বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমল রিয়ালের

মার্চ ২৩, ২০২৬

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT