রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের উপরে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পরে হতাহতের সংখ্যা বেড়ে চলছে ইরানসহ বিভিন্ন দেশে।
কর্তৃপক্ষ এখনো ঘটনা বা আহতদের সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করেনি, যদিও ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং এলাকাটি সুরক্ষিত করার কাজ অব্যাহত রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত বলেছে, এসব হামলা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। এই উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার তাদের আছে।


