চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
৪:৩০ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২৫
জনপদ, নোয়াখালী
A A
বেগমগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত-১

বেগমগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত-১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কাউসার নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনায় প্রাইভেট কার চালক ও অটোরিকশা চালক আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) সকালে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আফানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার বেগমগঞ্জ উপজেলার মীর আলিপুর এলাকার আবুল খায়েরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা থেকে চৌমুহনীর উদ্দেশ্যে একটি প্রাইভেটকার ছেড়ে আসে। দ্রুতগতির ওই প্রাইভেটকারটি আফানিয়া নিয়ে এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ধুমড়ে মুছড়ে গিয়ে পথচারী কাউসারের গায়ে পড়ে। এসময় অটোরিকশা চাপায় গুরুতর আহত হন কাউসার। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, অটোটিকে ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশের খালের মধ্যে পড়ে যায়। এ সময় গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায় চালক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশবেগমগঞ্জের সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের দিন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল তরুণের

মার্চ ২১, ২০২৬

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্র বৃষ্টির আভাস

মার্চ ২১, ২০২৬

অস্ট্রেলিয়াকে থামিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন জাপান

মার্চ ২১, ২০২৬

ইউরোপের ‘এশিয়া কাপ’ পরিকল্পনা করছে আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬

শোলাকিয়াতেই কেন সবচেয়ে বড় ঈদের জামাত?

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT