চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৯৯-এ ফোন করে পরিবারসহ রক্ষা পেলেন অভিনেত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২১
বিনোদন
A A

জরুরি সেবা পাওয়ার হটলাইন ‘৯৯৯’-এ ফোন করে পাঁচ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনির সহায়তায় পরিবারসহ রক্ষা পেলেন নিশাত নাওয়ার সালওয়া, যিনি পেশায় চলচ্চিত্র অভিনেতা।

কিংবদন্তী অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন সালওয়া। তবে প্রথম পরিচিতি পান ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

সালওয়া জানান, বুধবার বিকেলে রাজধানীর পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জ থেকে রাত সাড়ে ৮টা নাগাদ বাবা-মাসহ ব্যক্তিগত গাড়িতে বাসায় ফিরছিলেন। সেখানকার রোহিতপুরের কাছে নির্জন রাস্তায় চারটি মোটরসাইকেলে চার-পাঁচজন বখাটে ছেলে তাদের চলন্ত গাড়ির গতিরোধ করে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালওয়া বলেন, বখাটেরা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। বলতে থাকে যে, তাদের বাইকের সাথে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে ।

সালওয়া পরিস্কার করে জানান, সেরকম কিছুই হয়নি। একপর্যায়ে বখাটেরা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হ্যারাসমেন্ট (অপদস্ত) করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে ভয় ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও নানাভাবে হেনস্তা করে থাকে।

সালওয়া বলেন, তৎক্ষণাৎ ৯৯৯ এ কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

Reneta

৯৯৯ জাতীয় জরুরি সে সেবা ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণর ফলে আমি এবং আমার পরিবার বিপদের হাত থেকে উদ্ধার হলাম। দেশের সাধারণ নাগরিক হিসেবে আজ আমি যে সেবা পেয়েছি তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ।

সালওয়ার আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। একটিববীরত্ব ও অন্যটি বুবুজান। এ দুই সিনেমায় তার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন ও শান্ত।

Jui  Banner Campaign
ট্যাগ: ৯৯৯কবরীজরুরি সেবাথানাপুলিশলিড বিনোদনসালওয়াসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছবি: সংগৃহীত।

‘বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াত জোটের বৈঠক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT