চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯১ বছরে লতা: যার গানের সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

৯১ বছরে পা রাখলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ইন্দোরে জন্ম গ্রহণ করেছিলেন তিনি।

সাত দশকেরও বেশি সময় ধরে ২৫ হাজারের বেশি গান গেয়েছেন ভারতের বুলবুল খ্যাত এই শিল্পী। বাংলায়ও করেছেন অনেক গান। শুধু বাংলা বা হিন্দি নয়, এখন পর্যন্ত ৩৬টি ভাষায় গান গেয়েছেন তিনি। ধ্রুপদী থেকে রোমান্টিক, গজল, ভজন গানের প্রতিটি ধারায় তার স্বচ্ছন্দ বিচরণ সুরেলা আবেশ আচ্ছন্ন করে রেখেছে সংগীত পিপাসুদের।

মাত্র পাঁচ বছর বয়সে লতা মঙ্গেশকর প্রথম তার বাবা দীননাথের নাটকে অভিনয় দিয়ে যাত্রা শুরু করেন। তবে তার বয়স যখন তেরো, তখন মারা যান বাবা দীননাথ। ফলে অভিনয়ে তার দেখা আর পাওয়া যায়নি। এরপর ১৯৪২ সালে মারাঠি ছবি ‘কিটি হাসাল’-এ লতার প্রথম প্লেব্যাক। কিন্তু সে গান পরে বাদ পড়েছিল।

ক্ষাণিকটা বিরতির পর ১৯৪৮ সালে হায়দরের ‘মজবুর’ ছবিতে প্রথম বড় ব্রেক পান লতা। হিট হয় তার গলায় দিল ‘মেরা তোড়া’ গানটি। এরপর এর ঠিক পরের বছরই ১৯৪৯ সালে ‘মহল’ ছবিতে ‘আয়েগা আনেওয়ালা’ গান লতাকে আকাশছোঁয়া জনপ্রিয়তা এনে দেয়। হায়দরের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করেন তিনি। হয়ে উঠেন ভারতের নাইটিংগেল।

এরপর এই কিংবদন্তী সংগীতশিল্পীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে দর্শকদের অসংখ্য গান উপহার দিতে সবার মন জিতে নিয়েছেন তিনি।

আর তাইতো তার বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে ভুলে জাননি তার ভক্ত-অনুরাগীরা। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত শ্রোতার শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ৯১ বছরের লতা!

Jui  Banner Campaign
ট্যাগ: তামিলতেলেগুবলিউডবাংলাভাষালিড বিনোদনহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT