চলতি বছর ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা
বোয়িং কর্পোরেশন। কোম্পানির বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগ থেকেই এ পরিমাণ
কর্মী ছাঁটাই করবে বোয়িং।
প্রায় ১শ’কোটি ডলার ব্যয় কমাতে এবং ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের সঙ্গে পাল্লা দিতে এ পদক্ষেপ
বলে সূত্রগুলো জানিয়েছে।
কর্মসংস্থান কমানোর ক্ষেত্রে কোম্পানির প্রধান লক্ষ্য বাণিজ্যিক উড়োজাহাজ ইউনিট থেকে ১০ শতাংশ কর্মী ছাটাই করা। বর্তমানে বোয়িং-এর ওই ইউনিটে প্রায় ৮০ হাজার কর্মী রয়েছে।








