চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ ফেব্রুয়ারি: জননিরাপত্তায় পুলিশের পাশে থাকবে আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৬:৩৪ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
Obidul haq

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরূদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতা হতে পারে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই দিন আওয়ামী লীগ কোন পাল্টাপাল্টি কর্মসূচি দেবে না। তবে, জননিরাপত্তায় বিঘ্ন ঘটলে পুলিশকে সহযোগিতায় রাস্তায় নামবে আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় নেতিবাচক কথা বার্তা ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আদালতের রায় কি হবে সেটা আমরাও জানি না। আজকের সভায় আমাদের মহানগর নেতাদেরও বলা হয়েছে, ওই দিন যেনো আমাদের পক্ষ থেকে কোন রকম উস্কানি সৃষ্টি না করা হয়।

তবে, আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানিয়েছে, রায়কে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা সৃষ্টির চেষ্টা করা হতে পারে। আমি আমাদের নেতা-কর্মীদের বলবো: আমাদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। জনগণের জান মালের নিরাপত্তায় যদি কোন রকম হুমকির সৃষ্টি হয় তাহলে নিরাপত্তার স্বার্থে পুলিশের সহযোগিতায় মাঠে নামবে আওয়ামী লীগ।

আমি আপনাদের একটা কথা বলতে চাই,‘আওয়ামী লীগ ক্ষমতাসীন দল। আমরা কখনও চাইবো না কোন রকম নৈরাজ্য সৃষ্টি হোক। তারা যদি উস্কানি দেয়, হাইকোর্টের মতো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরাও চুপ থাকবো না।

আর যে মামলার রায়ের কথা বলা হচ্ছে, সে মামলা আওয়ামী লীগ সরকার-শেখ হাসিনার সরকার দায়ের করেনি। তত্বাবধায়ক সরকারের সময় দুদক এ মামলা দায়ের করেছে।

Reneta

আমরা কখনও বিএনপিকে শক্র মনে করি না। কিন্তু বিএনপি-খালেদা জিয়া আওয়ামী লীগকে শত্রু মনে করে। আমরা শুধু বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরখালেদা জিয়াদুর্নীতি মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT