চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ এপ্রিল রাজধানীতে গাড়ি ব্যবহারে ও সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে না যেতে পুলিশের নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

৬ এপ্রিল (বৃহস্পতিবার) জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে ব্যক্তিগত গাড়ি বের না করতে ও সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে না যেতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আজ বুধবার ডিএমপি’র এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসম্মেলন উপলক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সৌদি আরবেব কাবা শরিফ ও মসজিদে নবাবীর বেশ কয়েকজন খতিবসহ বাংলাদেশের প্রায় দুই লাখ ওলামা-মাশায়েখ অংশ নেবেন।

বুধবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

সোহরাওয়ার্দী উদ্যানে মহা সম্মেলন অনুষ্ঠানস্থলের আশপাশে ২৫টি জায়গায় ডাইভারশন দেওয়া হবে।  নগরবাসীকে বিশেষ প্রয়োজন ছাড়া ওই এলাকা ও আশপাশের রাস্তায় না যেতে অনুরোধ করা হয়েছে।road-block-Dhaka-6-april

সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের রাস্তা সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে।

বিভিন্ন জেলা থেকে আসা গাড়ীর পার্কিং

Reneta

এদিকে বিভিন্ন জেলা থেকে আগত গাড়ির পার্কিংয়ের এর জন্য ডিএমপি ট্রাফিকের পক্ষ থেকে নিম্নের নির্দেশনা অনুসরন করতে বলা হয়েছে:

১।  নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা হতে আগত ৯৪ টি গাড়ি বারে রহমত-এজিবি কলোনী আইডিয়াল স্কুল-আলহেলাল বক্স এলাকায় পার্কিং

২।  খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা হতে আগত ৪০ টি গাড়ি মহানগর নাট্যমঞ্চ (গুলিস্তান) পার্কিং।

৩।  বান্দরবান জেলা হতে আগত ১৯ টি গাড়ি রাজউক-দৈনিক বাংলা রাস্তায় পার্কিং।

৪।  কক্সবাজার জেলা হতে আগত ৩৮ টি গাড়ি কমলাপুর-পীরজঙ্গী মাজার রাস্তায় পার্কিং।

৫।   কুমিল্লা জেলা হতে আগত ৭৯ টি গাড়ি খিলগাঁও-খিদমাহ্ হাসপাতাল-মালিবাগ রেলগেট রাস্তায় পার্কিং।

৬।   চট্টগ্রাম জেলা হতে আগত ১০৫ টি গাড়ি বানিয়ানগর-দয়াগঞ্জ-জুরাইন রেলগেট রাস্তায় পার্কিং।

৭।   চাঁদপুর জেলা হতে আগত ৩৮ টি গাড়ি ফাতেমা নাজ-শনিরআখড়া রাস্তায় পার্কিং।

৮।  সিলেট, নারায়ণগঞ্জ জেলা হতে আগত ২০২ টি দনিয়া কলেজ-সাইনবোর্ড এলাকার রাস্তায় পার্কিং।

৯।  বি-বাড়িয়া জেলা হতে আগত ৪৭ টি গাড়ি দয়াগঞ্জ এর রাস্তায় পার্কিং।

১০।  গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল জেলা হতে আগত ১২৮ টি গাড়ি হাতিরঝিল দক্ষিণ পূর্ব পার্শ্বে পার্কিং।

১১।  জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা হতে আগত ২২৩ টি গাড়ি আফতাব নগর এলাকায় রাস্তার দুই পার্শ্বের খালি জায়গায় পার্কিং।

১২।  রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, মেহেরপুর, মানিকগঞ্জ এবং রাজবাড়ী জেলা হতে আগত ৭০০ টি গাড়ি বাণিজ্য মেলার মাঠ ও তদসংলগ্ন এলাকা পার্কিং।

১৩।  যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলা হতে আগত ১৫৪ টি গাড়ি আগারগাঁওস্থ পিএসসি ভবনের সামনের রাস্তায় পার্কিং।

১৪।  ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাট জেলা হতে আগত ১৭৫ টি গাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ঝিলমিল প্রজেক্টে পার্কিং।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামিক ফাউন্ডেশনডিএমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT