চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৪ জেলার প্রত্নতাত্ত্বিক পর্যটন স্থাপনায় সরেজমিন ভ্রমণে এলিজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ন ২৫, জানুয়ারি ২০১৯
নারী, লাইফস্টাইল
A A

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ ও পর্যটনের গুরুত্ব তুলে ধরতে দেশের ৬৪ জেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে ভ্রমণে বের হয়েছেন বাংলাদেশী বিশ্ব পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহী। ইতিমধ্যে তিনি ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের ২৮টি জেলার প্রত্নতাত্ত্বিক তথ্য সংগ্রহের কাজ সমাপ্ত করেছেন।

সর্বশেষ ২৮তম জেলা গাইবান্ধা ভ্রমণ শেষে আগামী ২৬ জানুয়ারি যাচ্ছেন জয়পুরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে “কোয়েস্ট” (QUEST) নামক উদ্যোগযাত্রায় তিনি এসব করছেন।

বর্তমানে শিক্ষা ছুটিতে থাকা নেদারল্যান্ডস এর ‘দ্য হেগ ইউনিভার্সিটি অফ এপ্লায়েড সায়েন্স’ এ অধ্যয়নরত এই পর্যটকের গবেষণার বিষয়ও ‘বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে হেরিটেজ ট্যুরিজমের গুরুত্ব’। বাংলাদেশ ছাড়াও তিনি ইতোপূর্বে বিশ্বের ৪৬ দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিভ্রমণ করেছেন।

এই উদ্যোগ সর্ম্পকে এলিজা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। “কোয়েস্ট” প্রজেক্ট এর অধীনে আমি বাংলাদেশের অবহেলিত প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সরেজমিনে ভ্রমণ করে লোকশ্রুতি, লিখিত দলিল , স্থিরচিত্র ও ভিডিওচিত্র সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করার পাশাপাশি স্থানীয় ও জাতীয়ভাবে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার একার পক্ষে এগুলো করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। দেশের পর্যটন বিষয়ে ও প্রত্নতত্ত্ব নিয়ে অনেক অধিদপ্তর-সংস্থা রয়েছে, তাদের সহযোগিতা পেলে আমার শিক্ষা ও গবেষণা লব্ধ জ্ঞান দেশের পর্যটন বিকাশে যথাযথ কাজে লাগাতে পারতাম।’

এশিয়ার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রয়েছে তার ২টি তথ্যবহুল প্রকাশনা, ‘এলিজা’স ট্রাভেল ডায়েরি’ ও ‘এলিজা’স ট্রাভেল ডায়েরি-২’ প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে সহযোগিতা ও সাধ্যের সমন্বয় হলে দেশের প্রত্নতত্ত্ব ভিত্তিক পর্যটন বিষয়ক প্রকাশনা ও ভিডিও তথ্যচিত্র তৈরির ইচ্ছা আছে এই কৃতি নারীর।

Jui  Banner Campaign
ট্যাগ: পর্যটনপ্রত্নতাত্ত্বিক নিদর্শন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন নিয়ে দর্শকপ্রিয় দেশি বিদেশি যতো সিনেমা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT