ক্রিকেট

৫ বছর পর শতরানের ওপেনিং জুটি

বাংলাদেশ ক্রিকেটাররা শতরানের ওপেনিং জুটির উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশি ক্রিকেটার শতরানের ওপেনিং জুটির পর একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, মাঠে খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ওপেনিং জুটিতে নড়বড়ে অবস্থা চলছিল বহুদিন ধরে। উদ্বোধনী ব্যাটারদের দুর্দশা কাটল চট্টগ্রাম টেস্টে। তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের জুটি পেরিয়েছে ১০০।

৫ বছর পর টেস্টে শতরানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ। এর আগে সবশেষ ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষেই গলে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ও সৌম্য সরকার। ৬১ ইনিংস পর একই প্রতিপক্ষের সঙ্গে খরা কাটাল বাংলাদেশ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে তৃতীয় দিনের প্রথম সেশনে ব্যাট করছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে দেড়শর পথে স্বাগতিকরা।

ফিফটি পেরিয়ে সেঞ্চুরির আশা বাড়াচ্ছেন তামিম, জয় ফিফটির অপেক্ষায়। আগের দিন ৭৬ রান তোলেন তারা।

বিষয়:চট্টগ্রাম টেস্টজয়তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টম্যাথুজ
প্রতিবেদক

সাজ্জাদ খান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…