চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ ধারা নিয়ে ছাগলামি: মামলা নেয়া ওসি প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ পূর্বাহ্ন ০৩, আগস্ট ২০১৭
খুলনা, জনপদ
A A
৫৭ ধারা বাতিল করে ১৯ ধারা হচ্ছে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দেয়া ছাগলের মৃত্যু সংবাদ ফেসবুকে শেয়ার করার অভিযোগে ৫৭ ধারায় মামলা এবং ওই সাংবাদিক গ্রেফতার হওয়ার ঘটনায় খুলনার ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাসকে খুলনা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার রাতে পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্যা তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করেন।

এর পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ৮টায় ওসি সুকুমার বিশ্বাস ডুমুরিয়া থানার ওসি তদন্ত আব্দুল খালেকের নিকট তার দায়িত্ব বুঝিয়ে দেন।

এর আগে  ৫৭ ধারায় গ্রেফতার হওয়া সাংবাদিক আব্দুল লতিফকে অন্তর্বর্তীকালীন জামিন দিন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূসরাত জাবিনের আদালত ১০ হাজার টাকার বন্ডে এই অন্তবর্র্তীকালীন জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার একই আদালত আব্দুল লতিফ মোড়লকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

গত ২৯ জুলাই শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ডুমুরিয়ায় কয়েকজন দুস্থ ব্যক্তির মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন। যারা ছাগল পেয়েছিলেন তাদের একজন জুলফিকার আলী। তবে, ওই রাতেই তার পাওয়া ছাগল মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

মৃত ছাগলের খবর ফেসবুকে খবর শেয়ার করার কারণে ডুমুরিয়া উপজেলা সদরের বাসিন্দা সাংবাদিক লতিফের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় সোমবার মামলা করেন সাংবাদিক সুব্রত ফৌজদার।

Reneta

লতিফ খুলনার দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি, আর সুব্রত যশোরের দৈনিক স্পন্দন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি।

Jui  Banner Campaign
ট্যাগ: ৫৭ ধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT