চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ জেলায় শুরু জেলাপরিষদ নির্বাচনের ভোটগ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ন ১৭, অক্টোবর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আজ দেশের ৫৭টি জেলায় জেলাপরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তফসিল অনুযায়ী ৬১টি জেলাপরিষদে ভোট হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ হচ্ছে ৫৭ জেলায়।

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ।

চেয়ারম্যান, সংরক্ষিত আসনও সাধারণ সদস্য পদে একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে না ফেনী ও ভোলা জেলায়। আর আদালতের আদেশে ভোট বন্ধ আছে নোয়াখালী ও চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদের।

চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ২৬ জন। এছাড়া একক প্রার্থী থাকায় সংরক্ষিত সদস্য ১৯ জন ও সাধারণ সদস্য ৬৬ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৬শ’ ২২ জন আর সাধারণ সদস্য পদে ১৫শ’ ১৩ জন। জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৪৬৩ টি ও সংরক্ষিত ওয়ার্ড ১৭২ টি। নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ৪৭৭টি আর ভোট কক্ষ ৯৫৫টি। মোট ভোটার ৬৩ হাজার ১৫৯ জন।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রতিকেন্দ্রে মোতায়েন করা হয়েছে সাত জনের ফোর্স। ভোটের এলাকায় মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবের টিম। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। প্রতি ভোটকেন্দ্রে ও ভোটকক্ষে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

Reneta

নির্বাচন ভবনে স্থাপিত মনিটরিং সেল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

Jui  Banner Campaign
ট্যাগ: জেলাপরিষদ নির্বাচনভোটগ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT