চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৫ বছরে চলে গেলেন নুরুল হক মানিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ন ১৪, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

জাতীয় দলের সাবেক ফুটবলার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক এবং বাফুফের কোচ নুরুল হক মানিক মারা গেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণে রোববার শেষনিঃশ্বাস ত্যাগ করেন একসময় মিডফিল্ড মাতানো তারকা।

দেশের ফুটবলে শোকের ছায়া দীর্ঘ হচ্ছে। কয়েকদিন আগে সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল মারা গেলেন। তার পরদিন মারা যান আরেক সাবেক জাতীয় ফুটবলার এসএম সালাউদ্দিন। এবার চলে গেলেন মানিক। বিকেল তিনটার দিকে মারা যান তিনি, বয়স হয়েছিল ৫৫ বছর।

ঢাকার চারটি ক্লাবে খেলে সব দলেই অধিনায়ক হওয়া কীর্তি আছে মানিকের। ১৯৮৫ থেকে ১৯৮৭ পর্যন্ত খেলেছেন আরামবাগে, পরে একবছর ইয়ংমেন্স ফকিরেরপুলের জার্সিতে মাঝমাঠ মাতান।

পরের গন্তব্য ব্রাদার্স ইউনিয়নে, সেখানে কাটান ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত। শেষে এসে হয়ে ওঠেন মোহামেডানের মানিক, সাদাকালোয় যাত্রা ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত।

জাতীয় দলে খেলেছেন দশ বছর, ১৯৮৭ থেকে ১৯৯৭ পর্যন্ত। দেশের অন্যতম সেরা এ মিডফিল্ডার আবাহনীর জার্সিতেও একটি ম্যাচ খেলেছেন, অতিথি হিসেবে, এশিয়ার কাপ উইনার্স কাপে সেই ম্যাচের প্রতিপক্ষ ছিল কলকাতার ইস্টবেঙ্গল।

সাবেক এ ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফেবাংলাদেশ ফুটবলমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জানা গেল আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রতিপক্ষের নাম

এপ্রিল ১০, ২০২৬

যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে নৌচলাচল স্থবির

এপ্রিল ১০, ২০২৬
সংরক্ষিত নারী আসনে কারা পাচ্ছেন মনোনয়ন?

সংরক্ষিত নারী আসনে কারা পাচ্ছেন মনোনয়ন?

এপ্রিল ১০, ২০২৬

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে

এপ্রিল ১০, ২০২৬

হামে শুধু রাজশাহীতেই মারা গেছে ৫০ শিশু

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT