চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫১৬ রান করে বিপিএল-সেরা শান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ পূর্বাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দলকে চ্যাম্পিয়ন করাতে না পারলেও সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত পেয়েছেন বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। পুরো আসরে ১৫ ইনিংসে চার ফিফটিতে ৫১৬ রান করে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ৫ লাখ টাকাও গেছে এ তরুণের পকেটে। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বৃহস্পতিবারের ফাইনালে ফিফটির সুবাদে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলের এক আসরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন শান্ত। ৩৯.৬৯ গড় ও ১১৬.৮৪ স্ট্রাইক রেটে রান তুলেছেন। টুর্নামেন্টজুড়ে ছিল ধারাবাহিকতা।

স্থানীয় ও বিদেশি মিলিয়ে বিপিএলের এক আসরে ৫০০ স্পর্শ করতে পেরেছেন আর কেবল একজনই। ২০১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেছিলেন সাউথ আফ্রিকান মারকুটে ব্যাটার রাইলি রুশো।

বিপিএলের নবম আসরের সর্বোচ্চ উইকেট শিকারি চ্যাম্পিয়ন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। ১২ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.৩৬ রান। ফরচুন বরিশালের বিপক্ষে নেওয়া ৩৩ রানে ৪ উইকেট এবারের আসরে এ স্পিনারের সেরা বোলিং।

রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদও ১৭ উইকেট নিয়েছেন। তানভিরের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছেন হাসান।

সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন রানার্স-আপ দলের মুশফিকুর রহিম। উইকেটের পেছনে ১৪টি ডিসমিসাল ছিল তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০২৩লিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT