চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছর পর ম্যানইউর মাঠে জিতল উলভারহ্যাম্পটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ পূর্বাহ্ন ০৪, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

উলভারহ্যাম্পটনের বিপক্ষে দীর্ঘ ৪০ বছর পর পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডেই সবশেষ ১৯৮০ সালে রেড ডেভিলদের হারিয়েছিল তারা।

সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউকে একমাত্র গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন। কোচ রালফ র‍্যাঙ্গনিক দায়িত্ব নিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে দেখলেন প্রথম হার।

১৯ ম্যাচে ৩১ পয়েন্টের ম্যানইউ টেবিলের সাত নম্বরে থাকল। ২৮ পয়েন্ট নিয়ে দুইধাপ উপরে উঠে উলভারহ্যাম্পটন এখন অষ্টম স্থানে।

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও প্রতিপক্ষকে বেশ চাপে রেখেছিল উলভারহ্যাম্পটন। ১৫টি শট নিয়ে অতিথি দল হিসেবে ওল্ড ট্রাফোর্ডে সর্বাধিক শটের নতুন রেকর্ডও গড়ে তারা।

ম্যাচের ১২ মিনিটে ড্যানিয়েল পডেন্স, ১৪ মিনিটে রুবেন নেভেস ও ১৮ মিনিটে নেলসন সেমেদোওর শট রুখে দিয়ে ম্যানইউর জাল অক্ষত রাখেন ডেভিড ডি গিয়া। ২৫ মিনিটে আবারো ডি গিয়া রুখে দেন পডেন্সকে।

স্বাগতিকরা প্রথম ভালো সুযোগ পায় ২৬ মিনিটে, ক্রিস্টিয়ানো রোনালদোর দূরপাল্লার শট ঠেকিয়ে দেন উলভার গোলরক্ষক হোসে সা।

Reneta

বিরতির পরও চাপ অব্যাহত রাখে অতিথিরা। ৫৯ মিনিটে পডেন্সের হেড প্রতিহত করেন ডি গিয়া।

ম্যাচের ৬৭ মিনিটে ম্যানইউ বড় সুযোগ হাতছাড়া করে। ব্রুনো ফের্নান্দেসের ডান পায়ের শট বারে লেগে ফেরে। দুই মিনিট পর রোনালদোর শট পোস্টের বামপাশ দিয়ে বেরিয়ে যায়।

পরে ৭৫ মিনিটে অতিথিদের রোমাইন সাইসের শটও বারে লেগে ফেরে। উলভার তখন গোলের দেখা না পেলেও সাত মিনিট পর ঠিকই জালের দেখা পায়। আডামা ট্রাওরের ক্রসে আসা বল হেডে ক্লিয়ার করতে পারেননি ফিল জোন্স, সর্বনাশ ঘটে। ডি-বক্সের বাইরে থেকে হাফ ভলিতে জালে বল পাঠান পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও মৌতিনহো।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের দূরপাল্লার শট হোসে সা রুখে দিলে তিন পয়েন্ট তুলে মাঠ ছাড়ে উলভরা।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগউলভারহ্যাম্পটনম্যানইউরালফলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল ঘিরে অপতথ্য ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT