চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ লাখের বেশি ভোটে জয়ী হবেন দেব!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ন ৩১, মার্চ ২০১৯
বিনোদন
A A

পার্থক্যটা মাত্র পাঁচ বছরের। এরমধ্যেই নায়ক দেব অন্য পরিচয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। হয়ে উঠেছেন আগাগোড়া একজন রাজনীতিবিদ। সাফল্যের ধারাবাহিকতায় আবারও ঘাটাল থেকে লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী হয়েছেন দীপক অধিকারী দেব।

ক’দিন পরেই নির্বাচন। সেজন্য নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন টালিগঞ্জের এই ‘খোকাবাবু’। শনিবার পিংলা বিধানসভায় জনসভা করেন দেব। দুজিপুরে ওই কর্মীসভা থেকেই কেন্দ্রকে আক্রমণ করলেন দেব। দেবের সেই জনসভাতেই হাজির ছিলেন হাজার হাজার মানুষ।

তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য দেবের জয় নিয়ে ব্যাপক আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আগেরবার দেব আড়াই লাখ ভোটে জয় পেয়েছিল। এবার আগের ভোট ছাপিয়ে ৩ লাখের বেশি ভোটে জয়লাভ করবেন।’

ওই রাজনীতিবিদ আরও বলেন, ‘দেবের বিপরীতে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ৷ দুর্নীতিগ্রস্ত ও পাপ থেকে বাঁচার জন্য রাম শিবিরে গিয়ে রাম নাম করছেন তিনি। তাকে কেউ ভোট দেবে না। সব ভোটার দেবকেই পছন্দ করে।’

ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন দেব। পাশাপাশি ওই জনসভায় রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে আরও একাধিক প্রকল্পের উল্লেখ করে তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন দেব ।

সম্প্রতি অধ্যাপকদের স্বেচ্ছাসেবী সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এআরডি) একটি রিপোর্ট প্রকাশ করেছেন। ওই জরিপে উল্লেখ করা হয়েছে, সংসদে কে কতটা নৈপুণ্য দেখিয়েছে এবং অধিবেশনে হাজির ছিলেন। আর তাতেই দেখা গেছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ দেব পাঁচ বছরে মাত্র ২৯ দিন সংসদে উপস্থিত থেকেছেন। সংসদে দেবের প্রশ্নের সংখ্যাও খুব বেশি নয়। তিনি মাত্র তিনটি প্রশ্ন করেছেন।

Reneta

(সূত্র : নিউজ বাংলা কলকাতা)

Jui  Banner Campaign
ট্যাগ: তৃণমূল কংগ্রেসদেব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT