চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবিতে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ন ১৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-৩ দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবিতে

আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে যোগ দিতে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ’ এবং ‘জায়েদ সাসটেইনাবিলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ‘দূত সম্মেলনে’।

এছাড়াও প্রধানমন্ত্রী বৈঠক করবেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে।

রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে সফরকালীন আবাসস্থল শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে।

এর আগে রোববার বিকেলে বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের মূল লক্ষ্য: বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT