চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২২ জনের তালিকায় যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি।

ব্যক্তি, দল, সংগঠনের প্রস্তাবিত সব নাম সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মোট ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে।

এই তালিকায় অধিকাংশই সাবেক আমলা, সামরিক কর্মকর্তা, শিক্ষাবীদ, মানবাধিকার কর্মী ও গণমাধ্যমের বরেণ্য ব্যক্তিত্ব। তবে ৩২২ জনের এই তালিকা থেকেই যে নতুন নির্বাচন কমিশনারদের বেছে নেওয়া হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।

তালিকায় থাকাদের মধ্যে অন্যতমরা হলেন: সাংবাদিক অজয় দাশ গুপ্ত, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, ভিসি (ওয়াল্ড ইউনিভার্সিটি) অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক এ.কে.এম মুস্তফা জামান, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব আবু আলম শহীদ খান, সাবেক সচিব উজ্জল বিকাশ দত্ত, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন কাজী রিয়াজুল হক।

আরও রয়েছেন: সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল, চেয়ারম্যান এ্যাড.কম গীতি আরা সাফিয়া চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া (অব.), বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু সাইদ খান, চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই ইলিয়াস কাঞ্চন, জেনারেল জামিল ডি আহসান (অব.), অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলি, শিক্ষাবিদ ড. এম শমসের আলী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, অর্থনীতিবীদ ড. আতিউর রহমান, অর্থনীতিবীদ ড. আহসান মুনসুর, মহাপরিচালক বাংলাদেশ (বিআইডিএস) ড. বিনায়ক সেন, সম্পাদক সুজন বদিউল আলম মজুমদার, শিক্ষক ড. মেঘনা গুহ ঠাকুরতা, সাবেক গভর্নর ড. মো. ফরাসউদ্দিন, সাবেক চেয়ারম্যান (পিএসপি) ড. মো. সাদিক, অ্যাডভোকেট ড. শাহদীন মালিক।

এছাড়াও রয়েছেন: সাবেক ভিসি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক তথ্য কমিশনার প্রফেসর সাদেকা হালিম, ফৌজিয়া মোসলেম, প্রাক্তন বিচারপতি নাজমুন আরা সুলতানা, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ফ্যাশান ডিজাইনার বিবি রাসেল, মুক্তিযোদ্ধা শমসের কবির চৌধুরী, বিচারপতি (অব.) কৃষ্ণা দেবনাথ, মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার( অব:), সাবেক সেনা প্রধান মেজর জেনারেল হারুনুর রশীদ (অব:), অবসর প্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব মো. মোশারফরফ হোসেন ভূঁইয়া, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, নারী নেত্রী রোকেয়া কবীর, লে. কর্ণেল কাজী সাজ্জাদ আলী জহির( অব:), প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া এবং এয়ার চিফ মার্শাল (অব.) ফখরুল আজম।

Reneta

গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিটির সদস্য করা হয় হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং অধ্যাপক আনোয়ারা সৈয়দ হককে।

সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

পরদিন ৬ ফেব্রুয়ারি সার্চ কমিটির প্রথম বৈঠকে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নাম আহ্বানের সিদ্ধান্ত হয়। দলগুলোর পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে কেউ আগ্রহী হলে তিনিও নিজের নাম প্রস্তাব করতে পারবেন বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

আইন অনুযায়ী, নির্বাচন কমিশন গঠনে নাম চূড়ান্তের করতে সার্চ কমিটির জন্য নির্ধারিত সময় ১৫ কর্মদিবস। কমিটি প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন।

আজ ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে।

৩২২ জনের তালিকায় যারা রয়েছেন:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিনির্বাচন কমিশননির্বাচন কমিশনারপ্রধান নির্বাচন কমিশনাররাষ্ট্রপতি আবদুল হামিদসার্চ কমিটিসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT