বলিউডে খুব অল্প সময়ে নাম-ডাক অর্জন করলেও স্নাতক ডিগ্রি অর্জন করতে গিয়ে ‘কিং খান’ শাহরুখ খানের কেটে গেলো ২৮ বছর। অবশেষে খাতা কলমে শাহরুখ ৫০ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করলেন। গত মঙ্গলবার দিল্লির হনসরাজ কলেজ থেকে অর্থনীতিতে ডিগ্রি পান তিনি। অন্যকোনো কারণ নয় শুধুমাত্র সময়ের অভাবে এতোবছর লাগলো ডিগ্রি অর্জন করতে।
ডিগ্রি অর্জনের ঘটনাটি ঘটেছে শাহরুখের অপকামিং ছবি ফ্যান’র একটি অনুষ্ঠানে, সে সময় দিল্লিতে গিয়েছিলেন শাহরুখ। শাহরুখ গিয়েছিলেন তার সেই পুরোনো হংসরাজ কলেজে, সেখানেই তার হাতে দেওয়া হয় সার্টিফিকেট।
এরপর গণমাধ্যমকে শাহরুখ জানান, সেই ১৯৮৮ সালে তিনি কলেজ ছেড়েছিলেন। এতদিন পর কলেজে আসতে পেরে তিনি উচ্ছ্বসিত। তার কাছে এটি বিশেষ মুহূর্ত। তার সন্তান আরিয়ান বা সুহানা থাকলে তিনি তাদের কলেজের প্রতিটি কোণ ঘুরিয়ে দেখাতেন।
কলেজের প্রিন্সিপাল রমা শর্মা জানিয়েছেন, তাদের কলেজের এক ছাত্রকে ‘সুপারস্টার’ হিসেবে পেয়ে তারা গর্বিত। এতোদিন শাহরুখের ডিগ্রীটি সযত্নে রেখে দিয়েছিলেন তারা। এখন সেটি শাহরুখের হাতে তুলে দিতে পেরে তারা আনন্দ অনুভব করছেন।
এরআগে গতবছর বলিউড বাদশাহ শাহরুখ খান স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পেয়েছিলেন ডক্টরেট ডিগ্রী।







