চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ মার্চ মুক্তি পাচ্ছে সিয়াম-পরীমনির ‘বিশ্বসুন্দরী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ন ১০, মার্চ ২০২০
বিনোদন
A A

মুক্তি পেতে যাচ্ছে সময়ের আলোচিত দুই অভিনেতা-অভিনেত্রী সিয়াম ও পরীমনি জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। আগামী ২৭ মার্চ দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে চলবে ছবিটি।

চ্যানেল আই অনলাইনকে এমন পরিকল্পনার কথাই জানালেন প্রযোজনা সমন্বয়কারী মইনুল ওয়াজেদ রাজিব। তিনি বলেন, মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে ২৭ মার্চেই ‘বিশ্বসুন্দরী’র মুক্তি দেওয়া হবে।

যেহেতু সেন্সর ছাড়পত্র হাতে এসেছে, তাই মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানায় ‘বিশ্বসুন্দরী’র সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। রুম্মান রশিদ খানের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। যিনি কয়েক শতাধিক খণ্ড নাটক ও বেশকিছু ধারাবাহিক নাটক বানিয়ে নিজের নির্মাণ মুন্সিয়ানা দেখিয়েছেন।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা চয়নিকা জানান, ২৭ মার্চ আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে। এই সিদ্ধান্ত জানার পর ভীষণ উত্তেজনা কাজ করছে। জানি না দর্শক ছবিটি কীভাবে নেবেন! তবে আপাতত এতোটুকু ভরসা যে, ‘বিশ্বসুন্দরী’ দেখে সেন্সর বোর্ডের প্রত্যেক সদস্য ভূয়সী প্রশংসা করেছেন!

গত বছর ভালোবাসা দিবসে ‘বিশ্বসুন্দরী’ ছবির নাম ঘোষণা দেয়া হয়েছিল। চলচ্চিত্র দিবসে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে হয়েছিল শুভ সূচনা অনুষ্ঠান। ওই বছর বিজয় দিবসে ছবির শেষ শুটিং হয়। এ বছর নারী দিবসে ‘বিশ্বসুন্দরী’ আনকাট সেন্সর সার্টিফিকেট হাতে পান চয়নিকা। মুক্তিও দেয়া হচ্ছে বিশেষ দিবস টার্গেট করে।

মইনুল ওয়াজেদ রাজিব বলেন, আমাদের টার্গেট বিশেষ দিবস। ২৬ মার্চ একটি বিশেষ দিবস (স্বাধীনতা দিবস)। পরদিন শুক্রবার ২৭ মার্চ। এদিনেই ‘বিশ্বসুন্দরী’ মহাসমারোহে মুক্তি দিচ্ছি। বিষয়টি পুরোপুরি চূড়ান্ত। শিগগির প্রচারণায় নামবে টিম ‘বিশ্বসুন্দরী’।

Reneta

সিয়াম-পরীমনি ছাড়াও ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মডেল হীরা, মনিরা মিঠু প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: আনন্দ খালেদআলমগীরচম্পাপরীমনিফজলুর রহমান বাবুবিশ্বসুন্দরীমনিরা মিঠুলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT