চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ সংগঠন নিয়ে ‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’-এর আত্মপ্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ন ০১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী শিল্পী গোষ্ঠী, বাংলার মুখ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, আওয়ামী সাংস্কৃতিক জোট, বাংলাদেশ লোক সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, স্বাধীনতা চারুশিল্পী পরিষদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, শিল্পী কলাকুশলী সমিতি, ভাওয়াইয়া অঙ্গন, বাংলাদেশ ললিতকলা পরিষদ, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, প্রতিভা মূল্যায়ন সংসদ, স্বাধীনতা সাংস্কৃতিক একাডেমি, বঙ্গমাতা পরিষদসহ ২৫টি সংগঠন মিলে আত্মপ্রকাশ করলো ‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’ নামের নতুন সংগঠন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনির্বাণ আদর্শে বিশ্বাসী, আবহমান বাঙালি সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ২৫টি সাংস্কৃতিক সংগঠনের জোট ‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’- এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটলো বৃহস্পতিবার।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ২৫টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাঙালি সাংস্কতিক বন্ধন’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অভিনেতা ফারুক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী এমপি, কবি ড. মুহাম্মদ সামাদ, শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, মনোরঞ্জন ঘোষাল, সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান, নাট্যজন এসএম মহসিন, শিল্পী বুলবুল মহলানবীশ, বাউল শিল্পী শফি মন্ডল, চিত্রনায়ক জায়েদ খানসহ আরো অনেকেই।

এছাড়া চলচ্চিত্র কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রত্না, শাহনুর, অমৃতা, নায়ক জয়, আরজে নয়ন এবং সাংবাদিকসহ শিল্প-সাহিত্য অঙ্গনের বিভিন্ন ব্যাক্তিবর্গ।

জাতীয় জীবনের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের মহিমা ও বাঙালি সংস্কৃতির বিকাশ ও চর্চাকে বেগবান করে জনমানসে চিরায়ত সাংস্কৃতিকে জাগরুক রাখতে এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বদরবারে পৌঁছে দিতে এই সংগঠন দেশব্যাপী বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করবে বলে জানান সংগঠনটির সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ।

Reneta

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফারুক বলেন, এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে দেশ ৭১-এ স্বাধীনতা অর্জনের সময় ৩০ লাখ মানুষকে শহীদ হতে হয়েছে, এমন আর হতে দেব না। মুক্তিযুদ্ধেও যে চেতনা ভুলন্ঠিত করার চেষ্টা করা হয়েছে, এটি আমরা আর হতে দেব না। এই সংগঠন নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহন করবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার বলেন, আগামী দিনের চলার পথে বিভিন্ন জাতীয় ইস্যুতে এই সংগঠন কাজ করবে। সময়ের দাবি পূরণ করবে বাঙালি সাংস্কৃতিক বন্ধন।

নাট্যব্যাক্তিত্ব ড. ইনামুল হক বলেন, আমরা শিল্পবান্ধব সরকার চাই, বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার। এই সরকারকেই আমরা চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: অমৃতাআওয়ামী সাংস্কৃতিক জোটবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটবাংলার মুখরত্নালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দীপিকার পর এবার সরে দাঁড়ালেন প্রকাশ রাজ!

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT