চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছর পর নির্বাচন, জিতবেন সু চি?

নাফিস ইফতেখারনাফিস ইফতেখার
৫:৫৯ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

২৫ বছর পর আগামীকাল ঐতিহাসিক সাধারণ নির্বাচন মিয়ানমারে। সামরিক সরকারের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে গণতন্ত্রকামী অং সান সু চি’র দলের এগিয়ে থাকার আভাস থাকলেও, নির্ভরযোগ্য নির্বাচনী জরিপের অভাবে তা নিশ্চিত নয়।

সাংবিধানিক বাধার কারণে সু চি প্রেসিডেন্ট হতে না পারলেও, ইঙ্গিত দিয়েছেন সিদ্ধান্ত নেয়ার বেলায় প্রেসিডেন্টের ওপরেই থাকবেন তিনি।

১৯৯০-তে সবশেষ গণতান্ত্রিক নির্বাচন হয়েছিলো মিয়ানমারে। প্রচারণা পর্যায়েই গৃহবন্দি হয়েছিলেন এনএলডি নেতা অং সান সু চি। ভোটের ফল এনএলডি’র পক্ষে এলেও সামরিক সরকার ফল বাতিল করে দেয়।

সংবিধান সংশোধন করে সামরিক শাসন লোপের স্বপ্ন ভঙ্গ হয়। এরপর কেটে গেছে ২৫টি বছর, যার ১৫ বছরই গৃহবন্দি ছিলেন অং সান সু চি।

ভিন্ন সময়, ভিন্ন পরিস্থিতি। ২০১০ থেকেই মুক্ত অং সান সু চি। ঐতিহাসিক সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছে তার দল। সু চি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও, মিয়ানমারের রাজনৈতিক হিসাবটা বেশ জটিল।

মিয়ানমার পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সামরিক সরকারের জন্য সংরক্ষিত। জয় পেতে বাকি আসনের ৬৭ শতাংশে জিততে হবে সু চি’র দলকে।

Reneta

সেখানেও প্রধান প্রতিপক্ষ ইউএসডিপি সেনা সমর্থিত দল হওয়ায়, লড়াইটা হবে সু চি বনাম সেনাবাহিনীর মধ্যেই। নির্বাচনী জরিপ নেই। তবে ২০১২এর উপ-নির্বাচনে বড় ধরনের জয় সু চি’র জনপ্রিয়তা প্রমাণ করে। রোহিঙ্গা ইস্যুতে সু চি নিশ্চুপ, কারণ, নির্বাচনে রোহিঙ্গাদের প্রভাব খুব সামান্যই।

সু চি’র দল যতো বড় ব্যবধানেই জিতুক সংবিধানে বিদেশী নাগরিকত্বধারী স্বামী, স্ত্রী কিংবা সন্তানধারীর প্রেসিডেন্ট হওয়াতে বাধা আছে। আর তাই এ দফায় সু চি’র প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই।

তবে তাতে অং সান সু চি’র দুঃখ নেই। নির্বাচনী প্রচারের সময় জানিয়ে দিয়েছেন, জিতলে প্রেসিডেন্টের চেয়ে কম গুরুত্বপূর্ণ হবেন না তিনি।

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন আগামী মার্চে, পার্লামেন্টে। উচ্চকক্ষ, নিম্ন কক্ষ ও সামরিক সরকার মনোনীত প্রার্থীদের মধ্যে একজন হবেন প্রেসিডেন্ট।

প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রের মতো মন্ত্রণালয় আর সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে সামরিক বাহিনীর হাতে। আর তাই মিয়ানমারের আসল ক্ষমতা থেকে যাবে সেনাবাহিনীর কাছেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমারমিয়ানমার-নির্বাচনসু চি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

এপ্রিল ১৩, ২০২৬

প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT