চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ বছরে চ্যানেল আই: দিনভর পর্দায় থাকবে মুগ্ধকর পরিবেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথ চলার ২২ বছর পূর্ণ করলো ৩০ সেপ্টেম্বর। ১ অক্টোবর থেকে ২৩ বছরের পথচলা শুরু হবে চ্যানেল আই-এর। এবারের স্লোগান হৃদয়ে বাংলাদেশ নিয়ে ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩-এ’।

এ উপলক্ষে ১ অক্টোবর দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণী দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

ক্রোড়পত্রে বিশেষ লেখা লিখেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। চ্যানেল আইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা।

১ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আইয়ের স্টুডিওতে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে চ্যানেল আই পরিবারের সদস্যরা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম প্রহরের একটি দীর্ঘ কেক কাটবেন।

এছাড়া ১ অক্টোবর দিনভর চ্যানেল আইয়ের পর্দায় থাকবে মুগ্ধকর পরিবেশনা। এসকল পরিবেশনার মধ্যে এদিন সকাল ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী দেখানো হবে চ্যানেল আই স্টুডিও থেকে উৎসব উদযাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার ‘স্বাধীনতার ৫০ এ চ্যানেল আই ২৩’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু।

বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে আজম খানের রচনা ও শুভ্রত চক্রবর্তীর পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘জলরঙের মানুষ’। এতে অভিনয় করেছেন মম, ইমন, শেলী আহমেদ, সঞ্জয় রাজ প্রমুখ।

Reneta

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রকৃতি ও জীবন এর বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ডের এবারের পর্ব ‘যুক্তরাষ্ট্রের জীব বৈচিত্র নিয়ে বিশেষ অনুষ্ঠান’।

রাত ৮টায় রয়েছে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় আরফান নিশো ও মেহজাবীন চৌধুরীর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুনর্জন্ম-২’।

এছাড়া ২ অক্টোবর রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজ এর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইয়ের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে হৃদয়ে মাটি ও মানুষ-এর বিশেষ পর্ব ‘মাটির নায়ক’।

৩ অক্টোবর রাত ১০ টায় রয়েছে শাকিলা জেসমিনের পরিচালনায় চ্যানেল আইয়ের বার্তা বিভাগ নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘করোনাকালে সংবাদ জীবন’। ৪ অক্টোবর রাত ১০টায় দেখানো হবে তাহের শিপনের পরিচালনায় বাংলাদেশ সরকারের মেগা প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘উন্নয়ন সহযোগী চ্যানেল আই’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুষ্ঠানইমনচ্যানেল আইডিজিটাল টেলিভিশননাটকপ্রধানমন্ত্রী শেখ হাসিনাফরিদুর রেজা সাগরমমরাষ্ট্রপতিলিড বিনোদনশাইখ সিরাজসঞ্জয় রাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT