চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভাগীয় পর্যায়ে ‘উদ্ভাবকের খোঁজে- সিজন ২’র বাছাই পর্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

উদ্ভাবকদের নিয়ে টেলিভিশন রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে-সিজন ২’ এর বিভাগীয় পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ এপ্রিল খুলনা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের বাছাই পর্বের মাধ্যমে এই পর্ব শুরু হচ্ছে। এছাড়া বরিশাল ও সিলেট বিভাগে ২৫ এপ্রিল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে ২৮ এপ্রিল এবং রাজশাহী ও ঢাকা বিভাগে ৩০ এপ্রিলে অনুষ্ঠিত হবে বিভাগীয় এই বাছাই পর্ব।

এর আগে গত ২ এপ্রিল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএআইডি এবং ইউএনডিপি-এর সহায়তায় পরিচালিত এটুআই-এর উদ্যোগে এই রিয়েলিটি শো’র সিজন ২ এর কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে দেশের সবকয়টি বিভাগীয় শহরে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনলাইনের মাধ্যমে নিবন্ধিত উদ্ভাবকদের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে এবং পরবর্তীতে নির্বাচিত উদ্ভাবকদের মেনটরিং-এর মাধ্যমে গ্রুমিং করে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতার জন্য যোগ্য করে তোলা হবে।

খুলনা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব ২৩ এপ্রিল সকাল ১০;০০ মিনিট থেকে শুরু হবে যথাক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ক্যাম্পাসে। ২৫ এপ্রিল বরিশাল ও সিলেট বিভাগে যথাক্রমে অশ্বিনীকুমার টাউন হল, বরিশাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট; ২৮ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগে যথাক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; ৩০ এপ্রিল রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে এবং ঢাকা বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

দেশ সেরা উদ্ভাবকের উদ্ভাবনী আইডিয়ার মধ্য দিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্ভাবনী চিন্তাভাবনা বিকশিত করে তোলার সুযোগ সৃষ্টি করা, উদ্ভাবনের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করা, দেশের উন্নয়নে উদ্ভাবনের সর্ব্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা এবং সারাদেশে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলা দ্বিতীয় বারের মতো আয়োজিত এ রিয়েলিটি শো’র মূল লক্ষ্য। এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া (এইচডি মিডিয়া) ও আইল্যাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এই ‘রিয়েলিটি শো’ নির্মাণ ও সম্প্রচার সহযোগী হিসাবে কাজ করবে চ্যানেল আই।

নাগরিক বান্ধব উদ্ভাবনী পরিবেশ তৈরির লক্ষ্যে এটুআই ২০১৭-১৮ সালে দেশের সর্বপ্রথম রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে’ এর কার্যক্রম শুরু করে। ‘আপনার উদ্ভাবনা, দেশের সম্ভাবনা’ স্লোগানকে সামনে রেখে উক্ত রিয়েলিটি শো দেশব্যাপী নাগরিকদের মাঝে উদ্ভাবনের প্রতি উৎসাহ তৈরির পাশাপাশি ব্যাপক সাড়া জাগায়। এরই ফলশ্রুতিতে ২০১৯ সালে আবারো শুরু হচ্ছে উদ্ভাবন নিয়ে দেশের প্রথম এই রিয়েলিটি শো-এর সিজন ২।

Reneta

উক্ত রিয়েলিটি শো এর রেজিস্ট্রেশন ২২ এপ্রিল পর্যন্ত অনলাইনে করা যাবে – http://www.challenge.gov.bd/udvaboker-khoje এই ঠিকানায়। এছাড়া বাছাই পর্ব শুরুর আগে ভেন্যুতেও রেজিস্ট্রেশন করা যাবে। দেশের যে কোনো বয়সের যে কোনো উদ্ভাবকই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৮৫৬৫৪৯৪৯ ও ০১৮৮০৮৯১৩১৬ এই নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উদ্ভাবকের খোঁজে-সিজন ২লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT