চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ অক্টোবর থেকে খুলছে স্টার সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
বিনোদন
A A

প্রায় সাত মাস বন্ধ থাকার পর ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে জনপ্রিয় সিনেমা হল স্টার সিনেপ্লেক্স খুলছে ২৩ অক্টেবর।

দর্শক এবং নিজেদের কর্মীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণের সুবিধার্থে এক সপ্তাহ সময় নিয়ে ২৩ অক্টোবর থেকে তারা কার্যক্রম শুরু করবেন বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কর্মীরা অনেকে ঢাকার বাইরে ছিলেন, সিনেমা হল খোলার বিষয়ে সরকারের অনুমতির খবরে তারা ঢাকায় আসার পর তাদের করোনা টেস্ট করা এবং প্রয়োজনসাপেক্ষে কোয়ারেন্টাইনে রাখাসহ স্বাস্থ্য নিরাপত্তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাই তাদের একটু সময় লাগছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গেল ১৯ মার্চ থেকে বন্ধ ছিলো এই মাল্টিপ্লেক্স। একই সময়ে দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে যায়। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, তারা বরাবরই হলের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখতে সচেষ্ট। তাই স্বাস্থ্যবিধির শতভাগ মেনেই তারা সিনেমা হলের কার্যক্রম পরিচালনা করবেন। দূরত্ব বজায় রাখার জন্য ধারণক্ষমতার অর্ধেক টিকেট বিক্রি করা হবে। প্রত্যেক দর্শককে মাস্ক পরিধান নিশ্চিতকরণ, হলের প্রবেশমুখে জীবানুমুক্তকরণ টানেল স্থাপন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সিনেমা হলগুলো চরম সংকটময় অবস্থায় পড়েছে। বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হল মালিকরা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য  প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন হল মালিক এবং চলচ্চিত্রশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। প্রধানমন্ত্রী সে আবেদনে সাড়া দিয়ে আর্থিক সহায়তা তহবিল প্রদান করেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান।

তিনি বলেন,‘আমাদের সংকটকে গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার এ সহায়তা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। একই সাথে অশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত দর্শক, শুভানুধ্যায়ীদের, যাদের ভালোবাসা স্টার সিনেপ্লেক্সকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। দর্শকদের ভালোবাসা অব্যাহত থাকলে যে কোন সংকট মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে সক্ষম হবো।’

Reneta

সিনেমাপ্রেমী দর্শকদের অন্যতম প্রিয় এই মাল্টিপ্লেক্স রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ২০০৪ সালে। পথচলার ১৬ বছরে দেশের দর্শকদের অনেক নতুনত্ব উপহার দিয়েছে তারা। পরিবার নিয়ে সিনেমা দেখার পরিবেশ তৈরি করে হলবিমুখ দর্শকদের হলমুখী করেছে। দর্শকদের ভালোবাসায় দিনে দিনে প্রসার ও পরিধি বাড়ছে মাল্টিপ্লেক্সটির। বর্তমানে বসুন্ধরা শপিং মলের পাশাপাশি রাজধানীর ঝিগাতলার সীমান্ত সম্ভার ও মহাখালীর এসকেএস টাওয়ারে দু’টি শাখা রয়েছে। মিরপুরে আরেকটি শাখা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT