চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসি আবিদের পরবর্তী মিশন ‘ভালো থেকো’

সারারা মুশাররাত তূর্ণাসারারা মুশাররাত তূর্ণা
৬:০৬ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

এসি আবিদ হিসেবে চিত্রনায়ক আরিফিন শুভ মাতিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’। তবে এবার পুরোপুরি নতুন মিশনে তিনি। ২২ ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে আরেফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত ও জাকির হোসেন রাজু পরিচালিত রোমান্টিক চলচ্চিত্র ‘ভালো থেকো’।

রবিবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকাকে সঙ্গে নিয়ে দর্শকদের জন্য মুক্তির তারিখ ঘোষণা করলেন নায়ক আরেফিন শুভ নিজেই। সঙ্গে ছিলেন ‘ভালো থেকো’ চলচ্চিত্রের প্রযোজক ‘দ্য অভি কথাচিত্র’র জাহিদ হাসান অভি।

প্রায় মাস ছয়েক আগে কাজ শেষ হওয়া ‘ভালো থেকো’র প্রথম পোস্টার আগেই দেখেছে জনগণ। মুক্তির তারিখ ঘোষণার সাথে সাথে রবিবার প্রকাশিত হয় চলচ্চিত্রটির দ্বিতীয় পোস্টারও। কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে ‘ভালো থেকো’র বিয়ে নিয়ে গান। শুভ এবং বাকি কলাকুশলীদের আশা, দর্শক গানটি খুব ভালো ভাবেই গ্রহণ করবেন।

শুভ জানালেন, ‘ভালো থেকো’ চলচ্চিত্রটি একটি পরিবারের গল্প নিয়ে তৈরি। দর্শক পারিবারিক বন্ধনের কাহিনী এখানে পাবেন। দুই ঘন্টার এই চলচ্চিত্র দর্শককে হতাশ করবে না বলেই বিশ্বাস শুভ‘র। ‘ঢাকা অ্যাটাক’-এর মত মৌলিক গল্পের চলচ্চিত্র ‘ভালো থেকো’ও দর্শক মন জয় করবে বলে প্রত্যাশা করছেন তিনি।

এই চলচ্চিত্রের নায়িকা তানহা তাসনিয়ার শুভ এবং জাকির হোসেন রাজুর সাথে প্রথম কাজ। ‘ভালো থেকো’ নিয়ে অনেক আশাবাদী তানহাও।

ডিসেম্বরে মুক্তির আগে নভেম্বর থেকে পূর্ণ উদ্যমে সাড়া দেশ জুড়ে প্রচারণা শুরু হবে ‘ভালো থেকো’র। প্রযোজক জানালেন, প্রচারণার সময় থেকেই দর্শকদের জন্য থাকছে নানা রকম চমক। এখন থেকেই চলছে তার প্রস্তুতি। শুভ-তানহার নতুন জুটির রসায়ন আর পারিবারিক গল্প নিয়ে তৈরি ‘ভালো থেকো’ দেখতে দর্শককে অপেক্ষা করতে হবে আর মাত্র কিছুদিন।

'ভালো থেক' চলচ্চিত্রের পোস্টার
‘ভালো থেকো’ চলচ্চিত্রের পোস্টার
Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক হয়েছিল কিনা এখনও নিশ্চিত নয় ডিবি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নোয়াখালী-৬ হাতিয়ায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যশোরের নার্সারি থেকে বছরে ৫০ কোটি টাকার চারা বিক্রি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT