বিনোদন

২১ ফেব্রুয়ারি বিয়ে করছেন ফারহান-শিবানী

ফারহান ও শিবানী ২১ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারহান ও শিবানী ২১ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত, উজ্জ্বল হাসি ও ঐতিহ্যবাহী পোশাকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরু থেকেই গুঞ্জন চলছিল বলিউড তারকা ফারহান আখতার ও তার প্রেমিকা শিবানী দান্ডেকরের বিয়ে নিয়ে। যদিও সেসময় জানা গিয়েছিল, নতুন বছরের মার্চে বিয়ে সারবেন তারা। তবে এবার জানা গেল অন্য খবর।

মার্চে নয় বরং এই ফেব্রুয়ারির ২১ তারিখেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ফারহান-শিবানী, খবরটি ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ফারহানের বাবা বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার নিজেই।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে জাভেদ আখতার বলেন, হ্যাঁ, বিয়ে হচ্ছে। তারা এখন বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছে। মহামারীর কারণে সীমিত সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি আরও জানান, আগামী ২১ ফেব্রুয়ারি বিয়ের রেজিস্ট্রি করবেন ফারহান-শিবানী, এরপর খান্ডালায় জাভেদ আখতারের বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে কোভিভ পরিস্থিতি বিবেচনায় বেশি বড় পরিসরে কোনো আয়োজন করা হবে না।

শিবানীর প্রসঙ্গে জাভেদ আখতার বলেন, সে খুব ভালো মেয়ে। আমরা সবাই তাকে পছন্দ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফারহান এবং তার মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে।

২০১৭ সালে প্রথম স্ত্রী অধুনা ভবানীর সঙ্গে বিচ্ছেদ হয় ফারহানের। ফারহান ও অধুনার দুটি সন্তান রয়েছে। প্রাক্তন স্ত্রীর সাথে যৌথভাবেই সন্তানদের সব দায়িত্ব পালন করেন ফারহান।

এর আগে ২০২১ সালেও ফারহান-শিবানী জুটির বিয়ের খবর চাউর হয়। তখন জাভেদ আখতার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি আপনাদের থেকেই ফারহানের বিয়ের কথা শুনছি। সত্যি আজকালকার বাচ্চারা কিচ্ছু বলে না বাবা-মাকে। অবশেষে তিনিই নিশ্চিত করলেন ফারহানের বিয়ের খবরটি।

বিষয়:জাভেদ আখতারফারহান আখতারফারহান-শিবানীবলিউডবিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…