চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ এপ্রিল ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় নানান বিষয়ে সম্পর্কের মাত্রা বাড়াতে দেশটির সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে আগামী ২১ এপ্রিল তিন দিনের সফরে সেদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় ১৫ বছর আগে ২০০৪ সালে সর্বশেষ ঢাকা থেকে প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় সফর হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে।প্রধানমন্ত্রীর এই সফরে দুদেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরে বিনিয়োগ চাওয়ার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ব্রুনাইয়ের সক্রিয় সমর্থন চাইবে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, অনেক বছর পর ব্রুনাইয়ে প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হচ্ছে। তাই এই সফরটি ঢাকার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি এই সফরের মধ্য দিয়ে ঢাকা চাচ্ছে ব্রুনাইয়ের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে। যাতে রোহিঙ্গা ইস্যুতে ব্রুনাইয়ের সক্রিয় সমর্থন পাওয়া যায়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, জ্বালানি, যুব ও ক্রীড়া, কৃষি, ভিসা (সরকারি কর্মকর্তাদের) সহজকরা, মৎস্য ও সংস্কৃতিসহ ছয়টি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। এর বাইরে প্রাণিসম্পদ বিষয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ারকে দ্বিপক্ষীয় বিষয়ে একাধিক প্রস্তাব দিবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে।

বাংলাদেশ থেকে প্রশিক্ষিত চিকিৎসক এবং নার্স নেওয়ার প্রস্তাব দেওয়া হবে। পাশাপাশি সমুদ্র অর্থনীতি উন্নয়নেও দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার চেষ্টা করবে ঢাকা।

Reneta

ব্রুনাই থেকে জ্বালানি খাতের গ্যাস বিষয়ে সহায়তা চাইবে ঢাকা। পাশাপাশি দুই দেশর বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতেও প্রস্তাবনা থাকবে ঢাকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ১৬০ জন কৃষক

এপ্রিল ৪, ২০২৬

ভূপাতিত মার্কিন বিমানের নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিলে পুরস্কার দিবে ইরান

এপ্রিল ৪, ২০২৬

ডিজেলের অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার

এপ্রিল ৪, ২০২৬

ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৪, ২০২৬

রোববার থেকে জরুরি ভিত্তিতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT