গত ১৫ বছরে নাগরিক সেবায় সাধারণ মানুষকে প্রায় দেড় লাখ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছে টিআইবি। ২০২৩ সালেই জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ প্রায় ১০ হাজার ৯শ’ ২ কোটি টাকা। সেবা খাতের দুর্নীতিতে পাসপোর্ট, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত। টিআইবি’র জাতীয় খানা জরিপ ২০২৩ এর ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।







