চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২০২০ সালের আগে এফডিসির মুখ দেখতে চাই না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ন ১২, মে ২০১৮
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

এক সময়ের দাপুটে নির্মাতা মালেক আফসারী। আশির দশক থেকে দাপটের সঙ্গে টানা সিনেমা নির্মাণ করে আসছেন তিনি। তার বেশীর ভাগ ছবিই ব্যবসাসফলতা পেয়েছে। রাস্তার রাজা, এই ঘর এই সংসার, মৃত্যুর মুখে, মরণ কামড়, লাল বাদশা, আমি জেল থেকে বলছিরে মতো হিট সিনেমা তার দখলে। সর্বশেষ ‘অন্তর জ্বালা’ নির্মাণ করে বিনোদন জগতে রীতিমত তোলপাড় তৈরি করেছেন তিনি।

এরপর সিনেমা ছাড়া ঘোষণা দিয়েছেন কয়েক বার। নতুন সিনেমা নিয়েও আসার কথা শোনা গেছে বার কয়েক। গণমাধ্যম কিংবা সোশাল মিডিয়ায় নানা ধরণের বিতর্কিত মন্তব্য করে আলোচনায়ও এসেছে এই নির্মাতা। ফের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় মালেক আফসারী। তার এই স্ট্যাটাসে শিল্পী সমিতির নির্বাচন, অন্তর জ্বালা সিনেমার মুক্তির প্রেক্ষাপট, এবং পরবর্তী অনেক বিষয়কে ইঙ্গিত করে। নির্মাতা মালেক আফসারীর স্ট্যাটাসটি ‘তারকা কথন’-এর পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:

‘‘অনেকে মনে করে ‘অন্তর জ্বালা’ রিলিজের আগে মনের জ্বালা’র হিরো সুপার স্টার শাকিব খানের বিরুদ্ধে কথা বলে এখন আবার ইউটার্ন নিলাম কেনো? অঙ্কটা সোজা। হাইটে হাইট টানে।

বড় খানের সাথে ছোট খানের নির্বাচনি দ্বন্দ্ব লাগাতে আমি সেই সুযোগটা নেই। ‘অন্তর জ্বালা’কে আলোচনায় নিয়ে আসি এবং ১১৯টি সিনেমা হলে রিলিজ করি। অনেক বাধা ছিলো তোয়াক্কা করি নাই। টপ গিয়ারে এগিয়ে গেছি কারণ আমার সাথে পাওয়ার(প্রযোজক) ছিলো। আমি যা বলেছি যা করেছি সবই ছিলো আমার ডিউটি। ছবি রিলিজ ডিউটি শেষ। এখন আমি মুক্ত।

নীতিগত ভাবে সবাই এক, এটা আমি না। আমি আমার মতো চলি। আমার দল লাগে না। একা চলতে ভালোবাসি। ধান্দাবাজদের ঘৃণা করি। যা সত্যি তাই বলি।

শাকিব খান আর তার ভক্তরা বর্তমান সিনেমাকে চাঙ্গা রেখেছে। ভাবার কারণ নাই আমি শাকিব খানকে নিয়ে ছবি বানাচ্ছি। নাহ্ আমি এমন না। এই সিনেমার সব স্টার নিয়ে কাজ করেছি কারো কাছে আমাকে যেতে হয়নি। আমি ভাগ্যবান।

Reneta

আমি এখন সিনেমা থেকে অনেক অনেক দূরে। ২০২০ সালের আগে এফডিসি’র মুখ দেখতে চাই না।’’

সর্বশেষ এই নির্মাতা চিত্রনায়িকা পরীমনির প্রযাজনা সংস্থা ‘সোনার তরী’ থেকে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সিনেমাটি সম্পর্কে পরে আর কিছু শোনা যায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিজায়েদ খানমালেক আফসারীশাকিব খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT