চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৯: হারিয়েছি যাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

২০১৯ সালে সংস্কৃতি-অঙ্গন অনেককেই হারিয়েছে। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান চিরস্মরণীয়। সেসব বরেণ্য ব্যক্তিদের তুলে ধরা হলো চ্যানেল আই অনলাইনের পাঠকদের কাছে।

ইফতেখারুল আলম: ষাটের দশকের সিনেমার প্রখ্যাত প্রযোজক ইফতেখারুল আলম ৫ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

আহমেদ ইমতিয়াজ বুলবুল: মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গত ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহনাজ রহমতউল্লাহ: কিংবদন্তি সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ গত ২৩ মার্চ হৃদরোগে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টেলি সামাদ: বরেণ্য কৌতুক অভিনেতা টেলি সামাদ গত ৬ এপ্রিল স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সালেহ আহমেদ: অভিনেতা সালেহ আহমেদ দীর্ঘ কয়েক বছর ধরে অসুখে ভুগে ২৪ এপ্রিল ৮৩ বছর বয়সে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Reneta

সুবীর নন্দী: ৭ মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এ কণ্ঠশিল্পী সুবীর নন্দী। তিনি ডায়াবেটিস, হার্ট ও কিডনি সমস্যায় ভুগছিলেন।

তমা খান: গত ৮ মে রাজধানীর মিরপুরে অস্বাভাবিক মৃত্যু হয় মঞ্চ ও ছোট পর্দার অভিনয়শিল্পী তমা খানের। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।

মায়া ঘোষ: ১৯ মে মারা গেছেন অভিনেত্রী মায়া ঘোষ। ২০০০ সালে মায়া ঘোষের ক্যানসার ধরা পড়ে। ২০০৯ সালের দিকে অনেকটা সুস্থ হয়ে ওঠেন। এরপর কিডনি, লিভার ও হাঁটুর সমস্যা দেখা দেয়।

খালিদ হোসেন: বরেণ্য নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন গত ২২ মে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মমতাজউদ্দীন আহমেদ: প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষা সৈনিক মমতাজ উদ্দীন আহমদ চলতি বছরের ২ জুন মৃত্যুবরন করেন।

বাবর: চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক বাবর মারা যান ৬ আগস্ট। তিনি ‘বাংলার মুখ’, ‘রংবাজ’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কালিদাস কর্মকার: বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী কালিদাস কর্মকারকে গত ১৮ অক্টোবর ইস্কাটনের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হুমায়ূন সাধু: তরুণ নাট্য নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কালা আজিজ: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ ২৩ নভেম্বর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কালা আজিজটি

পৃথ্বী রাজ: তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ। গত ১৫ ডিসেম্বর নিজের স্টুডিও জিলাপিতে কাজ করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

Jui  Banner Campaign
ট্যাগ: আহমেদ ইমতিয়াজ বুলবুলকালা আজিজকালিদাস কর্মকারটেলি সামাদতমা খানপৃথ্বী রাজলিড বিনোদনশাহনাজ রহমতউল্লাহসালতামামিসালেহ আহমেদসুবীর নন্দীহুমায়ূন সাধু
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT