চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৮’র দুঃখ ভুলতে ফাইনালে রিয়ালকে চান সালাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ০৪, মে ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ভিয়ারিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে পিছিয়ে পরেও ঘুরে দাঁড়িয়ে ৫-২ ব্যবধানে জয় তুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। এখন অপেক্ষা প্রতিপক্ষের। যেখানে প্রথম লেগের দেখায় রিয়াল মাদ্রিদের থেকে ৪-৩ গোলে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। তবে ফাইনালে রিয়ালকেই নিজেদের প্রতিপক্ষ হিসেবে দেখতে চান মোহাম্মেদ সালাহ।

২০১৮ মৌসুমে রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে হেরে শিরোপার স্বাদ থেকে বঞ্চিত থাকতে হয়েছে লিভারপুলকে। পরের মৌসুমে শিরোপার আক্ষেপ ঘুচলেও রিয়ালকে ফাইনালে পাওয়া হয়নি। ফাইনালে রিয়ালকে হারিয়ে শিরোপা জেতায় তাই বাড়তি আনন্দ দেখেছেন সালাহ।

‘আমি রিয়ালের বিপক্ষে খেলতে চাই। সিটি সত্যিই কঠিন দল, আমরা এই মৌসুমে তাদের বিপক্ষে কয়েকবার খেলেছি। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে আমি ফাইনালে রিয়ালের বিপক্ষে খেলতেই পছন্দ করব।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে খেলার দুঃসহ ব্যক্তিগত স্মৃতি রয়েছে সালাহর। ৩-১ গোলে হারার ম্যাচে সার্জিও রামোস তাকে টেনে ধরলে কাঁধের চোটে পড়তে হয় তাকে। জবাবটা তাই ফাইনালেই দিতে চান সালাহ।

‘আমরা তাদের বিপক্ষে ফাইনালে হেরেছিলাম তাই তাদের বিপক্ষে খেলতে চাই, আশা করি রিয়ালের কাছ থেকেই ট্রফি জিতব।’

ম্যাচে দুই গোলে পিছিয়ে পরার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলায় উচ্ছ্বাসিত ইয়ুর্গেন ক্লপ। কোচ হিসেবে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও নতুন অভিজ্ঞতা বলছেন ক্লপ।

Reneta

‘এটি ২০ বছরের মধ্যে প্রথম বলে মনে হচ্ছে। এই জয় অসামান্য, কারণ ম্যাচ কঠিন করে ফেলেছিলাম। তবে আমরা জানতাম এরকম ঘটতে পারে। আমি ছেলেদের বলেছিলাম ভুল খুঁজে বের কর এবং ঘুরে দাঁড়াও। ফাইনালে প্রতিপক্ষ কে সেটা নিয়ে মাথা ঘামাতে চাই না।’

বিপরীত ভিয়ারিয়াল হারলেও কোনো আক্ষেপ নেই উনাই এমেরির। জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখকে ছিটকে দল হিসেবে এত দূর আশায় খুশি এমেরি।

‘রাতে সবাইকে দেখিয়েছি আমরাও ভাল দল, আমাদেরও সুযোগ থাকতে পারে।’

Jui  Banner Campaign
ট্যাগ: এমেরিক্লপভিয়ারিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছবি: সংগৃহীত।

‘বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT