চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৭ সাল নিয়ে মাশরাফীর মূল্যায়ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

কয়েকদিন পরই ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নেবে ২০১৭ সাল। বিদায় জানাতে যাওয়া বছরটি কেমন ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য? প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব কষে মাশরাফী বিন মোর্ত্তজা বললেন, বছরটায় ছিল ভালো-মন্দের মিশেল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের কাছে অপ্রাপ্তির বড় জায়গা বছরের শুরু ও শেষের ব্যর্থতা।

‘আমার কাছে মনে হয় ভাল খারাপ দুটোই ছিলো। কিছু কিছু ভাল পারফরম্যান্স ছিলো। আবার শুরু এবং শেষটাও ভাল হয়নি। নিউজিল্যান্ড দিয়ে শুরু হয়েছিল ওটা আমরা ভালো করিনি। টেস্ট ম্যাচে ভালো করেছিলাম। আবার সাউথ আফ্রিকায় শেষ হলো, এটা সবাই জানে ভাল হয়নি। এর মাঝখানে কিছু পারফরম্যান্স হয়তোবা আমরা ভালো করেছি। ‘

বাংলাদেশ দল ২০১৭ সাল শুরু করে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। ওই সফরে প্রথম টেস্টে প্রতিরোধ গড়ে হার মানে মুশফিক-সাকিবরা। দ্বিতীয় টেস্টে অসহায় আত্মসমর্পণ। বছর শুরুর ঠিক আগে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। আর শেষটা হয় সেপ্টেম্বর-অক্টোবরে সাউথ আফ্রিকা সফর দিয়ে। তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরে বাংলাদেশ।

এর মাঝের সময়টায় বেশ কিছু বড় সাফল্যও এসেছে। শ্রীলঙ্কার মাটিতে নিজেদের শততম টেস্ট জয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় যার মধ্যে অন্যতম। এছাড়া বছরের মাঝামাঝি সময়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলাও ছিল বড় অর্জনের একটি। ২০১৫ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে গ্রুপপর্ব থেকে বিদায় করে সেমিফাইনালে ওঠে মাশরাফীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin

সর্বশেষ

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT