চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ অক্টোবর জি ফাইভে মোশাররফের ‘দ্য ব্রোকার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘দ্য ব্রোকার’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই এক্সক্লুসিভ ড্রামা’টি ১ অক্টোবর মুক্তি পাবে। তার আগে প্রকাশ পেয়েছে ট্রেলার।

একজন ব্রোকারের মেয়ে দুর্লভ রোগে আক্রান্ত হয়। সন্তানের এ অসুখ লোকটির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমন অবস্থায় নৈতিক সংকট এবং সিদ্ধান্ত গ্রহণের পরিণতিই ‘দ্য ব্রোকার’ এ প্রতিফলিত হয়েছে জানান নির্মাতা আবু হায়াত মাহমুদ। মোশাররফ করিমের সঙ্গে এতে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম মনে করেন, তার কাজ নিজেই তার কথা বলে। ‘দ্য ব্রোকার’ এর ট্রেলার প্রকাশের পর তিনি বলেন, যেভাবে গল্পটি ফুটে উঠেছে তাতে আমি আনন্দিত। ‘দ্য ব্রোকার’ মূলত একজনের ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া এবং তার পরিণতি ভোগ করার গল্প। গল্পটি দেশ-বিদেশে সবাই পছন্দ করবে বলে আমার বিশ্বাস।

নাটক বানিয়ে পরিচিতি পেয়েছেন আবু হায়াত মাহমুদ। তিনি জানান, ওটিটি’র কাজগুলো একটু আলাদা যত্ন নিয়ে করতে হয়।

‘দ্য ব্রোকার’ নিয়ে পরিচালক বলেন, জি ফাইভের এ কাজটি সবাই অনেক ইফোর্ট দিয়েছেন। একটি টিম হিসেবে কাজ করেছি। তাছাড়া আন্তর্জাতিকমানের প্লাটফর্মগুলো অনেক পেশাদার। তাদের সাথে কাজ করলে কাজের ইমপ্রুভমেন্ট হয় আবার বাইরের দর্শকের কাছে নিজেকে প্রমাণও করা যায়।

আবু হায়াত মাহমুদ বলেন, অর্ন্তজালে পোস্টার ও ট্রেলার অবমুক্ত হবার পর প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় দর্শকরাও অনুপ্রেরণা যোগাচ্ছেন দর্শকদের কাছে।

Reneta

জি ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, বাংলাদেশের জন্য নতুন ধারায় নির্মিত প্রথম এক্সক্লুসিভ ড্রামা হচ্ছে ‘দ্য ব্রোকার’। আমাদের পূর্ববর্তী বাংলা এক্সক্লুসিভের মধ্যে মাইনকার চিপায়, যদি কিন্তু তবুও এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমরা নিশ্চিত এই ড্রামাটিও বাংলাদেশসহ অন্যান্য দেশে সমানভাবে সাড়া পাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আবু হায়াত মাহমুদওটিটিওয়েভজি-ফাইভট্রেলারনাজিয়া হক অর্ষামহানগরমাইনকার চিপায়মোশাররফ করিমযদি...কিন্তু...তবুওলিড বিনোদনহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT