চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৬ টি শো নিয়ে কানাডায় যাত্রা করছে ‘যদি একদিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ন ২০, মার্চ ২০১৯
বিনোদন
A A

রেকর্ড তো বটেই, সংখ্যাটা রীতিমত অবিশ্বাস্য। কানাডাতে প্রথমবারের মত সর্বাধিক ৮ টি প্রেক্ষাগৃহে একযোগে ১৯৬ টি শো নিয়ে প্রথম সপ্তাহ শুরু করছে কোনো বাংলাদেশি ছবি ‘যদি একদিন’।

জানালেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর বাংলাদেশ-এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

দেশের প্রেক্ষাগৃহ মাতিয়ে বহুল প্রশংসিত ছবি ‘যদি একদিন’ এখন বিদেশের মাটিতে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিটি কানাডায় ১৯৬টি শো নিয়ে প্রথম সপ্তাহ শুরু করতে যাচ্ছে। ২২ মার্চ কানাডা দিয়েই শুরু হচ্ছে বিশ্ববাজারে ‘যদি একদিন’ সিনেমার যাত্রা।

সৈকত সালাহউদ্দিন জানান, স্বপ্ন স্কেয়ারক্রো-র পরিবেশনায় বিশ্ববাজারে ১৪ তম বাংলাদেশি সিনেমা ‘যদি একদিন’।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ বিশ্ববাজারে এ মুহূর্তে সবচেয়ে আকাঙ্ক্ষিত দেশি চলচ্চিত্র। পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর পক্ষ থেকে জানানো হয়, কানাডার সব বড় শহর টরন্টো, মিসিসাগা, অটোয়া, ক্যালগেরি, এডমন্টন, ভ্যানকুভার, উইনিপেগ, সাস্কাটুন-এর একটি করে ‘সিনেপ্লেক্সে’ লোকেশনে চলবে সিনেমাটি।

এ বিষয়ে স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজিব বলেন, এর আগে কানাডায় বাংলাদেশি সিনেমার ব্যবসায় ‘আয়নাবাজি’র রেকর্ড ভেঙেছে দেবী। ‘দেবী’-তে দর্শক উপস্থিতির যে মাইলফলক বাংলাদেশি সিনেমা স্পর্শ করেছে, পারিবারিক গল্পে নির্মিত সিনেমা ‘যদি একদিন’ সে রেকর্ড ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে।

Reneta

স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, দেশে মুক্তি পেয়ে ‘যদি একদিন’ দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। লক্ষীসোনা, আমি পারবোনা তোমার হতেসহ গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে। প্রধান শিল্পীসহ শিশুশিল্পী রাইসার অভিনয় সবার হৃদয় ছুঁয়েছে। আশা করছি কানাডায় বড় সফলতা পাবে ছবিটি।

‘যদি একদিন’-এর পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পুরো টিমের পক্ষ থেকে কানাডার দর্শকদের শুভেচ্ছা জানিয়ে হলে এসে সিনেমা উপভোগের আমন্ত্রণ জানান।

সৈকত জানান, কানাডায় ‘যদি একদিন’ সিনেমার অগ্রিম টিকেট পাওয়া যাবে ২০ মার্চ থেকেই। অনলাইন ও সংশ্লিষ্ট সিনেমা হলের কাউন্টারে খোঁজ নিলেই আগ্রহীরা টিকেট পেয়ে যাবেন। তারজন্য বিজিট করতে হবে: ক্লিক করুন এখানে ।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়নাবাজিকানাডাদেবীযদি একদিনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT