চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পূর্তিতে মেকানিক্সের নতুন গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২০
বিনোদন
A A

দেশের পরিচিত হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স তাদের ১৫ বছর পূর্তিতে নতুন গান প্রকাশ করেছে। ‘ম্লানচিত্র’ শিরোনামে এ গানটি ‘গান’ এর অ্যাপে উন্মুক্ত হয়েছে।

গানটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সমাজ ও বাস্তব জীবনের এবং চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে। গানটি একজন দেশপ্রেমী উদ্যমী যুবকের চরম হতাশার বহিঃপ্রকাশ। সোশ্যাল মিডিয়ার এ যুগে মানুষের মাঝে প্রতিবাদী মনোভাব কমে গেছে অনেকটাই। গানের কথাগুলো এ পরিপ্রেক্ষিতেই তুলে ধরা হয়েছে।

২০০৫ সালের ২৩ নভেম্বর মেকানিক্স মিউজিক ইন্ডাস্ট্রিতে অফিসিয়ালি যাত্রা শুরু করে। ব্যান্ড দলটির সর্বশেষ প্রকাশ পাওয়া গান ‘আহ্বান’।

ব্যান্ডের ভোকাল আফতাবুজ্জামান ত্রিদিব বলেন, প্রায় ১ বছর পর আমাদের নতুন গান ‘ম্লানচিত্র’ প্রকাশ হলো। করোনাভাইরাসে যখন সম্পূর্ণ দেশ লকডাউনে ছিল, তখন আমরা আমাদের সামাজিক মাধ্যমে ‘হোম কোয়ারেন্টিন সেশন’ আয়োজন করি। সবসময়ই মেকানিক্সের ভক্তদের কাছে প্রতিশ্রুত থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবে।

দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স তাদের যাত্রার শুরু থেকে নিজেদের দিয়ে জনপ্রিয়তা পেয়েছে।

জানা যায়, শিগগির ‘ম্লানচিত্র” গানের মিউজিক ভিডিও মুক্তি পাবে। এ মিউজিক ভিডিও দর্শকরা মেকানিক্সের নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্যান্ডমেকানিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT