চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ উপজেলা ও ৪ পৌরসভায় দলীয় প্রতীকে নির্বাচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ন ০৬, মার্চ ২০১৭
রাজনীতি
A A

দলীয় প্রতীকে দেশের ১৪টি উপজেলা পরিষদ ও চারটি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে তিনটি পদেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন।

এর মধ্যে তিনটি উপজেলা পরিষদে প্রথমবারের মতো নির্বাচন এবং ১১টিতে হবে উপ-নির্বাচন। পাশাপাশি ৪টি পৌরসভায়ও ভোটগ্রহণ চলছে। নবগঠিত নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর প্রথম বড় পরিসরে দলীয় প্রতীকে ভোট হচ্ছে।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

যেসব উপজেলায় নির্বাচন হবে সেগুলোর মধ্যে রয়েছে- জলঢাকা, সুজানগর, ঈশ্বরদী, বড়াইগ্রাম, হোসেনপুর, বানারীপাড়া, গৌরনদী, রাঙ্গাবালী, কলারোয়া, মোড়েলগঞ্জ, ওসমানী নগর, জগন্নাথপুর, গুইমারা ও কুমিল্লার আদর্শ সদর।

যেসব পৌরসভায় বিভিন্ন পদে নির্বাচন হবে সেগুলো হলো- টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র পদ, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ ও বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদ।

ইসির কর্মকর্তারা জানান, দলীয় এ উপজেলা নির্বাচনে তিনটি পদেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন। স্থানীয় সরকারের এ নির্বাচনে তিনটি পদই দলীয় ভিত্তিতে হচ্ছে। এ কারণে প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কোথাও কোন অনিয়ম পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসি।

Jui  Banner Campaign
ট্যাগ: উপ-নির্বাচনউপজেলা নির্বাচনভোট গ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT