চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ প্রেক্ষাগৃহে আসিফের সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

গায়ক থেকে প্রথমবারের মতো নায়ক হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর! তার অভিনীত ‘গহীনের গান’ সিনেমাটি শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের ১৩ সিনেমা হলে মুক্তি পেল।

সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লেখার পাশাপাশি পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন।

‘গহীনের গান’ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এটি গড়পরতা কোনো ছবি নয়। দর্শক ছবিটি দেখলেই বলতে পারবেন এর ভিন্নতা। এখানে মানুষ দেখবে একটা মানুষের নিঃসঙ্গতা। বাবা-মায়েরা ভীষণ নিঃসঙ্গ থাকেন, একসময় ছেলেমেয়ে দূরে চলে যায়। সন্তানের জন্য বাবা-মা সব করতে পারেন এই মেসেজ থাকছে এখানে। আমরা চাইবো সিনেমাটি মানুষ দেখুক।

‘গ্যারান্টি দিচ্ছি যারা সিনেমাটি দেখবেন তারা অবশ্যাই এর মাঝে নিজেকে খুঁজে পাবেন। প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো ফাঁক থেকে যায়। সেসব অতৃপ্ত আত্মার খোরাক হবে গহীনের গান।’-এমনটাই বললেন আসিফ।

এদিকে শুক্রবার থেকেই গহীনের গান মুক্তির পর রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরছেন আসিফ। জানা যায়, সকাল ১০টায় তিনি হাজির হয়েছিলেন বলাকা সিনেমা হলে। দুপুর তিনটায় যাবেন শ্যামলীতে, সন্ধ্যা ছটায় মধুমিতায়। এছাড়া শনিবার সকালে যাবেন যমুনার ব্লকবাস্টারে, দুপুরে যাবেন টঙ্গীর চম্পাকলিতে এবং সন্ধ্যায় যাবেন সাভারের চন্দ্রিমাতে।

ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, শ্যামলী, মধুমিতা, গীত, সেনা সিনেমা হলে চলবে ‘গহীনের গান’ সিনেমাটি। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের নিউমেট্রো, টঙ্গীর চম্পাকলি, সাভারের চন্দ্রিমা, রংপুরের শাপলা, খুলনার চিত্রালী, ময়মনসিংহের পূরবী ও পাবনার রূপকথা সিনেমা হলে চলছে ‘গহীনের গান’।

Reneta

‘গহীনের গান’ সিনেমায় আসিফের সাথে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ। ছবির ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজে। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমান রেজাআসিফকাজী আসিফগহীনের গানতমা মির্জাতানজিকা আমিনতুলনালিড বিনোদনসৈয়দ হাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT