চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিতে না পারলেও বোলিং নৈপুণ্যে ধরা দিল অসাধারণ এক জয়। চার আসর পর টি-টুয়েন্টি বিশ্বকাপে বিজয়ের হাসি বাংলাদেশের মেয়েদের। সংযুক্ত আরব আমিরাতের শারজায় নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ মিশন শুরু হল প্রত্যাশা মিটিয়ে। টাইগ্রেস অধিনায়কের শততম টি-টুয়েন্টি ম্যাচটি আরও স্মরণীয় হয়ে রইল।

টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটিশ মেয়েদের ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দল ৭ উইকেট হারিয়ে তোলে ১০৩ রান। ওপেনার সারাহ ব্রাইসের ৫২ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংসটি বিফলে যায়।

ঘরের মাঠে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে পাঁচ ম্যাচের দুটিতেই জয় তুলেছিল বাংলাদেশ। স্বাগতিকরা নিজেদের শেষ দুই ম্যাচে হারায় শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। পরে আরও চার বিশ্বকাপ খেললেও জয় বাংলাদেশের কাছে ছিল সোনার হরিণ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সাথী ও মুর্শিদা খাতুন। ১৪ বলে একটি চারে ১২ রান করে ফেরেন মুর্শিদা। বাঁহাতি ওপেনার যখন আউট হন, বাংলাদেশের সংগ্রহ ২৬ রান। তিনে নেমে সোবহানা এগিয়ে নেন ইনিংস। সাথীর সঙ্গে দারুণ এক জুটিতে দলীয় পঞ্চাশ পার করেন। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান জমা করে জ্যোতির দল।

৬৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩২ বলে তিনটি চারে ২৯ করে ফেরেন সাথী। বিশ্বকাপের মঞ্চে অভিষেক টি-টুয়েন্টিতে রানের খাতা খোলার আগেই রানআউট হয়ে ফেরেন তাজ নাহের। পরপর দুই ওভারে উইকেট হারায় বাংলাদেশ।

Reneta

শুরুর মতো শেষটা হয়নি বাংলাদেশের। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষে প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেনি। ফাহিমা খাতুন ৫ বলে ২টি চারে ১০ রানের ইনিংস খেলে প্রতিপক্ষের সামনে ১২০ রানের লক্ষ্য দাঁড়ান করান।

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে শততম টি-টুয়েন্টি ম্যাচে নামা জ্যোতি ১৮ বলে ১৮ রান করেন একটি চারের সাহায্যে। মি. এক্সট্রা থেকে আসে মাত্র ৩ রান।

স্কটিশ অফস্পিনার সাস্কিয়া হর্লি ২ ওভার বল করে ১৩ রান খরচায় ৩ উইকেট নেন। ক্যাথেরিন ব্রেস, ওলিভিয়া বেল ও ক্যাথেরিন ফ্রেজার একটি করে উইকেট নেন।

জবাবে নেমে শুরুতে লড়াইয়ে ছিল স্কটল্যান্ডের মেয়েরা। পাওয়ার প্লে’র পর বদলাতে থাকে ম্যাচের চিত্র। ট্রাইগ্রেস বোলারদের দাপুটে পারফরম্যান্সে হার মানে স্কটিশ বাহিনী। ওপেনার সারাহ ব্রেস ৫২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। বাকিদের মধ্যে ক্যাথেরিন ব্রেস ও অ্যালিসা লিস্টার ১১ রান করে আনেন।

বাংলাদেশের ঋতু মনি ৪ ওভারে ১৫ রান খরচায় ২টি উইকেট নেন। মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ-স্কটল্যান্ডলিড স্পোর্টসশারজা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT