ক্রিকেট

১০ দিনেই অবসরের সিদ্ধান্ত বদলালেন রাজাপাকশে

শ্রীলঙ্কার ক্রিকেটার সংবাদ সম্মেলনে বসে, পেছনে সংবাদ প্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটার সংবাদ সম্মেলনে বসে, বিভিন্ন ব্র্যান্ডের বোর্ড ও মিডিয়া প্রতিনিধির সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জানুয়ারি ১৩’তে পারিবারিক কারণ দেখিয়ে শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকশে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন ক্রিকেট বোর্ডকে। সেটির রেশ কাটতে না কাটতেই ক্রিকেটে ফেরার চিঠি পাঠিয়েছেন ৩০ বর্ষী তারকা।

লঙ্কান বোর্ডকে (এসএলসি) দেয়া অবসরের চিঠিতে রাজাপাকশে উল্লেখ করেছিলেন, ‘খুব ভেবেচিন্তে আমার ক্রিকেট সত্তাকে বিসর্জন দিচ্ছি। এই সিদ্ধান্তের কারণে আমার পরিবারকে সময় দিতে পারব। আমি একজন আদর্শ বাবা ও ভালো স্বামী হতে চাই।’

রাজাপাকশের এমন আকস্মিক সিদ্ধান্তে হতবাক হয়েছিল ক্রিকেট শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকশের সাথে এক বৈঠকে বসেছিলেন তিনি। শেষে নির্বাচকদের পরামর্শে সিদ্ধান্ত পাল্টালেন। পরে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করে বোর্ড কর্তৃপক্ষ।

বোর্ড রাজাপাকশের ফিরে আসার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে, খুব ইতিবাচক সিদ্ধান্ত উল্লেখ করেছে। এখন পর্যন্ত ৫টি ওয়ানডে ও ১৮টি টি-টুয়েন্টি খেলে তিন অর্ধশতকে ৪০৯ রান রাজাপাকশের।

বিষয়:রাজাপাকশেলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…