প্রথম ওভারটা শুধু রয়েসয়ে খেলল ভারত। ৭ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। এরপরই আগ্রাসণ শুরু করলেন সাঞ্জু স্যামসন ও বড় সংগ্রহের মিশনে পাওয়ার-প্লে কাজে লাগালেন দুর্দান্তভাবে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে টিম ইন্ডিয়া।
তৃতীয় ওভারের প্রথম বলে তানজিম হাসান সাকিব অভিষেক শর্মাকে ফিরিয়ে দিলেও রানের লাগাম টেনে ধরা যায়নি। উইকেট শিকারের ওভারেও ১২ রান দেন এ পেসার।
৪.২ ওভারে পঞ্চাশে পৌঁছায় ভারত। ৬ ওভারে আশির ঘর পেরোয়। ৭.১ ওভারে পৌঁছে যায় শতরানে।
সাঞ্জু স্যামসন ২৩ বলে ৫২ ও সূর্যকুমার যাদব ১৬ বলে ৪০ রানে অপরাজিত আছেন।








