চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাম্পশায়ারে আহমদিয়া মুসলিমদের বিশাল সমাবেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ন ২৬, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

সন্ত্রাসের প্রতি নিন্দা এবং ‘শান্তিপূর্ণ খিলাফতের’ প্রতি আনুগত্য জানাতে যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আহমদিয়া মুসলিমদের তিন দিনব্যাপী এই জমায়েত, জলসা সালানায় ৩০ হাজারেরও বেশি মানুষ অংশ নিবে বলে আশা আয়োজকদের। তারা বলছেন, ইসলামের ভুল ব্যাখ্যার বিরুদ্ধে এই আয়োজন।

সম্প্রতি একের পর এক সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছে যুক্তরাজ্য। প্রায় ১০০ টি দেশের আহমাদি মুসলিমরা ব্রিটেনের এই সর্ববৃহৎ আয়োজনে অংশ নেবে,  শুক্রবার থেকে তা শুরু হবে। আগামী শনিবার এই সম্প্রদায়ের নেতা হযরত মির্জা মসরুর আহমদ ১৫ হাজার মুসলিম নারীর উদ্দেশ্যে তার মূল বক্তব্য দেবেন।

আহমদিয়া মুসলিম কমিউনিটির (এএমসি) একজন ইমাম ফরহাদ আহমেদ বলেন, এখানে ৩৮ হাজার মুসলিম পুরুষ, নারী এবং শিশু ‘সবার জন্য ভালোবাসা এবং কারও প্রতি ঘৃণা নয়’ এই আহ্বান জানাবে।

এর আগেও এক সমাবেশে উগ্রপন্থা মোকাবেলায় কর্তৃপক্ষের নজরদারির জন্য মসজিদগুলো আরও উন্মুক্ত করার আহ্বান জানানো হয়। ভালোবাসা, দয়ার মাধ্যমে মানুষদের হৃদয় জয়ে মুসলিমদের প্রতি আহ্বান ছিল।

এএমসি জানায়, ওই সমাবেশের মাধ্যমে তারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। এ বছর লন্ডন ও ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে তাদের ওই সমাবেশ।

১৮৮৯ সালে ভারতে এএমসি প্রতিষ্ঠিত হয়। বিশ্বজুড়ে যার অনুসারী প্রায় এক কোটি। যাদের অধিকাংশেরই বাস ভারত ও পাকিস্তানে। যুক্তরাজ্যে তাদের প্রায় ৩৫ হাজার অনুসারী রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটেনযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT