জীবনের অর্থ একেক জনের কাছে একেক রকম। কেউ চায় হেসে-খেলে জীবনটাকে কাটিয়ে দিতে, আবার কেউ মনে করে জীবনতো…একভাবে কেটে গেলেই হলো। জীবনটাকে যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, প্রত্যেকের অন্তরের কথা হলো-‘আমরা সবাই সুখী হতে চাই।’ তাই জীবন সঙ্গীনীকে নিয়ে সুখী হতে চাইলে জেনে নিন কিছু টিপস-
- আপনার ভালোবাসার কথা প্রতিদিন সঙ্গীকে জানান। এমন মনে করবেন না যে, একই কথা প্রতিদিন বলার কি প্রয়োজন! প্রতিদিন যদি আপনি প্রয়োজনীয় অন্যান্য কাজগুলো করতে পারেন, তবে এটাকে কেন অপ্রয়োজনের তালিকায় ফেলে দিচ্ছেন! তাই এ ব্যাপারে সজাগ থাকুন।
- সম্পর্কটাকে মজায় মজায় চালিয়ে নিতে থাকুন। বেশি সিরিয়াস হলে সম্পর্কের মাঝে অনেক সময় আনন্দ খুঁজে পাওয়া দায় হয়ে যায়। আর আনন্দহীন কোন সম্পর্কই বেশিদিন টেকে না।
- সঙ্গীকে মাঝে মাঝে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরুন। আর এটা নিয়ে কোন জড়তা রাখবেন না। এই বিষয়টি আপনারও ভালো লাগবে, তাকেও ভালোলাগা দেবে।
- সঙ্গীর ভালো কাজের প্রশংসা করুন। এতে সে আনন্দ পাবে, কাজেও আগ্রহ আসবে। আর আপনার অনুপ্রেরণা তাকে গর্বিতও করবে।
- বর্তমান এবং ভবিষ্যতের আলোচনার মাঝে ব্যালেন্স করে চলুন। এমন কোনো পরিকল্পনা বা আলোচনায় যাবেন না, যেটা আপনার বর্তমান সময়কে নষ্ট করে দেয়।
- একে অন্যের প্রতি সহানুভূতিশীল থাকুন। ভাগাভাগি করে সব কাজ করুন। সঙ্গীর আবেগ অনুভূতিকে মূল্য দিন। তার না বলা কথাগুলোকে বের করে আনতে চেষ্টা করুন।
- সঙ্গীকে মাঝে মাঝে উপহার দিন। আপনার ক্ষুদ্র উপহার তাকে বিরাট ভালোলাগা উপহার দেবে।
সর্বোপরি একে অন্যের সঙ্গে দীর্ঘসময় ধরে চলার পরিকল্পনা করুন। অনেকের মত আপনারাও একসাথে বৃদ্ধ বয়সটাকে উপভোগ করার চর্চা করতে পারেন। ফেমিনা।








