চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিক জয়ে শীর্ষে যুবারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয়ে আগেই সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচ জিতে গ্রুপে শীর্ষেই থাকল যুবারা। মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে জুনিয়র টাইগাররা।

এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে একনম্বর বাংলাদেশ। সমান ম্যাচে দুই জয় ও এক হারে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় শ্রীলঙ্কা।

টস জিতে প্রথম ব্যাট করে বাংলাদেশ। মাহমুদুল হাসান জনির সেঞ্চুরি ও তৌহিত হৃদয়ের হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে ১৪ বল বাকি থাকতে ২৩১ রানেই শেষ হয়ে যায় লঙ্কানদের ইনিংস।

জনি ও হৃদয় ছাড়া বাংলাদেশের আর কেউ উল্লেখ করার মতো রান করতে পারেননি। ১৪০ বলে ১২টি চার ও দুই ছক্কায় ১২৬ রান করেন জনি। আর ৭৫ বলে চারটি চারের সাহায্যে ঠিক ৫০ রান করেন হৃদয়। বাকিদের কেউই কুড়ির ঘর ধরতে পারেননি।

বাংলাদেশের ইনিংসের জবাব দিতে নেমে শুরু থেকেই উইকেট হারায় শ্রীলঙ্কা। মাঝের ব্যাটসম্যানরা ছোট ছোট ইনিংস খেললেও হাফসেঞ্চুরি করতে পারেননি কেউই। সর্বোচ্চ ৪২ রান করেন সঞ্জয়। এছাড়া ত্রিশোর্ধ ইনিংস আছে তিনটি।

বাংলাদেশের বোলারদের চাপের মুখে শেষ পর্যন্ত ২৩১ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ফলে ঘরের সমর্থকদের সামনে ৪১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

Reneta

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়ে সফল বোলার রকিবুল ইসলাম। আশরাফুল ইসলাম ও শরিফুল ইসলাম নেন দুটি করে উইকেট। শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী পান একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ-১৯ এশিয়া কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT