বিদায়ী ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সাক্ষাত করেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সেসময় দুজনের মুখেই ছিলো সৌজন্যভরা হাসি।
শুধু সাক্ষাতেই থেমে থাকেননি তারা। আন্তরিক উষ্ণতায় আগামীর ফার্স্ট লেডি মেলানিয়াকে বরণ করে হোয়াইট হাউজ ঘুরিয়ে দেখিয়েছেন মিশেল।
সিবিএস টেলিভিশন চ্যানেলের এক সাক্ষাতকারে মিশেলের সঙ্গে সাক্ষাত সম্পর্কে মেলানিয়া বলেন, ‘ মোটেও অস্বস্তি হয়নি। চমৎকার আতিথেয়তা দেখিয়েছেন মিশেল। আমরা দারুণ সময় কাটিয়েছি। কিভাবে সন্তানদের হোয়াইট হাউজে বড় করবো, তা নিয়েও কথা হয়েছে আমাদের। মিশেল সত্যিই অত্যন্ত আন্তরিক।’।





