চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হেরে’ গেছে আইএস, সিরিয়া থেকে সরছে মার্কিন সেনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ন ২০, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
সিরিয়া-মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত-প্রত্যাহার

সিরিয়া থেকে সব সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ায় হেরে গেছে বলে সেনা সরিয়ে নেয়া হবে।

প্রায় দু’হাজার সেনা সদস্য ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানালেও কবে নাগাদ প্রত্যাহারের কাজ শুরু হবে তা সুনির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।

বুধবার এক টুইটবার্তায় ট্রাম্প দ্রুত সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দেন।

এছাড়া পেন্টাগন ও হোয়াইট হাউজের পৃথক আনুষ্ঠানিক বিবৃতিতেও এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মার্কিন সেনা সদস্যদের সিরিয়া থেকে ফিরিয়ে নেয়া শুরু হয়েছে এবং মার্কিন প্রশাসন আইএসবিরোধী ব্যবস্থাপনার পরবর্তী পর্যায়ের কাজও শুরু করে দিয়েছে।

তবে এই ‘পরবর্তী পর্যায়’ সম্পর্কে এর বেশি কিছু জানায়নি পেন্টাগন। শুধু বলেছে, বাহিনীর সুরক্ষা এবং কর্মপরিকল্পনার নিরাপত্তার জন্য এ বিষয়ে এখন কিছু জানানো যাবে না।

অবশ্য চলতি সপ্তাহেই ট্রাম্পের আইএস বিষয়ক বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক সিরীয় অঞ্চলে মার্কিন সেনা থাকবে বলেই ঘোষণা দিয়েছিলেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সিরিয়ায় আরও কিছু সময় সামরিক বাহিনীর উপস্থিতি থাকবে বলে জানানো হয়েছিল।

Reneta

উত্তর-পূর্ব সিরিয়া থেকে আইএস যোদ্ধাদের হটাতে মার্কিন সেনাদের মোতায়েন করা হয়েছিল। মার্কিন প্রশাসনের বক্তব্য, জঙ্গিরা সেনাদের কাছে পরাজিত হয়ে বিতাড়িত হয়েছে। তবে কিছু কিছু জায়গায় তাদের ছোট ছোট কয়েকটি দল এখনো রয়ে গেছে।

জঙ্গিদের এই বিচ্ছিন্ন দলগুলো থেকে আইএস যেন আবার মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য আরও কিছুদিন সিরিয়ায় মার্কিন সেনাবাহিনী রাখার ইঙ্গিত এর আগে দিয়েছিলেন প্রতিরক্ষা কর্মকর্তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসডোনাল্ড ট্রাম্পলিড নিউজসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT