চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেফাজত আর করোনাভাইরাস উভয়ের চরিত্র বড়ই জটিল

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
১২:৩৮ অপরাহ্ন ০১, এপ্রিল ২০২১
মতামত
A A
????????????????????????????????????

????????????????????????????????????

গত কদিন ধরেই দেশে সবার মুখে দুটো কথা শুনা যাচ্ছে৷ এক, হেফাজতের তাণ্ডব মোদিকে ঘিরে। দুই ,করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে অস্বাভাবিক ভাবে। জনজীবনে বলতে গেলে কোন স্বস্তির পরিবেশ নেই ২০২০ থেকে এ পর্যন্ত। বিগত এক বছর ধরে পেটেভাতে খাওয়া মানুষগুলো করোনার ভয়কে উপেক্ষা করে জীবন বাঁচতে চেষ্টা করছে। কিন্তু আবারও করোনার হানাতে এখন আগামী দিনে কি হবে তা নিয়ে শঙ্কিত। তথাপি দেশের মানুষের চাল চলনে উদাসীনতার অন্ত নেই। এর কারণ হলো বাঙালি জাতি নিয়ম মানতে শিখেনি। তাই করোনার স্বাস্থ্যবিধিকে না মেনে নিজে ভালো আছে এটা প্রমাণ করে বীরত্ব প্রকাশের মাধ্যমে বিপদ ডেকে আনে। এমনকি কিছু কুসংস্কারকে আঁকড়ে ধরে তুড়ি মেরে উড়িয়ে দেয় করোনাকে বড় লোকের রোগ বলে।

করোনাভাইরাসের চরিত্রের মত নানাভাবে সময় বুঝে জনগণ ও দেশকে অস্থির করে তুলছে দেশের ইসলামি রাজনৈতিক দলগুলো। মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন নিয়ে হেফাজত যে তাণ্ডবলীলা ঘটিয়েছে তার কোন যুক্তি আছে কিনা তা এখনো মানুষ বুঝে উঠতে পারেনি। তিনি এলেন এবং বীরদর্পে চলেও গেলেন। আর তার আগমন ঠেকাতে গিয়ে আন্দোলনের নামে শুন্য হলো কিছু মায়ের কোল। ইসলামের দোহাই দিয়ে ধর্মের লেবাসধারী নেতারা বিশ্বের কাছে দেশের সম্মান নষ্ট করছে স্বাধীনতার ৫০বছরে মাহেন্দ্রক্ষণে। এরা আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তার উত্তরটা জানা প্রয়োজন। বিশ্বের কাছে বারংবার দেশকে মৌলবাদ প্রমাণের প্রচেষ্টা করাটা এদের মুখ্য বিষয় কিনা তাও খতিয়ে দেখা উচিত।

মার্চের শুরু থেকেই করোনাভাইরাসে আক্রান্তের হার বাড়তে থাকলেও দেশে উৎসব সমাবেশ কোন কিছুই নিয়ন্ত্রিত নেই। ২৬ মার্চের পর করোনার শনাক্ত ও মৃত্যু হার লাগামহীন হয়ে পড়ে। এ চরিত্রহীন ভাইরাসকে বিশ্ব কবে সামলাতে পারবে তা এখনো অজানা। ধারণা ছিল শীতে এ রোগের প্রকোপ বাড়বে। কিন্তু ঘটনা হলো উল্টো। গরমের শুরুতে একেবারেই নতুন রূপে এ রোগ আতঙ্ক সৃষ্টি করছে। সারাবিশ্ব আবার দিশেহারা।

একদিকে করোনার টিকা হাতে পেয়েও রোগ থেকে মুক্তি মিলছে না দেশের মানুষের। অন্যদিকে ইসলামি রাজনৈতিক দল হেফাজত সরকার সমর্থিত হয়েও ধবংস করছে রাষ্ট্রের সম্পদ। স্বাধীনতা মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে ভেঙ্গে দেয়ার ছবি দেখে বিস্মিত হতে হয় জনগণকে। প্রকৃতপক্ষে ইসলামি দলগুলোর চরিত্র বুঝা দায়। না ঘরকা না ঘটকা – এমন অবস্থায় থেকে এরা পরের ঘাড়ে বন্দুক রেখে নিজের আখের গোছাতে চায়। সময় বুঝে সরকারের তোষামোদি করে আবার উল্টো পথে হেঁটে ভুমিকা রাখে বিরোধী দলের।

দেশের রাজনীতিতে এখন মূলত বিরোধী দল বলতে সংসদ বা মাঠের রাজনীতিতে কেউ তেমনভাবে নেই। বরং গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থায় সরকারের সুবিধা ভোগী হেফাজতের বর্তমান কর্মকান্ড আওয়ামী লীগকে ব্যথিত করে। তাদের কার্যক্রম দেখে অনেক সময় মনে হয় হেফাজত অন্য কারো মদদপুষ্ট বিরোধী দল। তাই আত্মিকভাবে যারা আওয়ামী লীগকে ভালোবেসে সমর্থন করে তাদের কাছে হেফাজতের বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে অপমান করা মানে নিজের আদর্শকে কষাঘাত করা।যার বেদনা মনের অজান্তে লুকিয়ে থাকা দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করে।

বাংলাদেশের মাটিতে মৌলবাদের স্থান কোনদিন হবে না। এখানকার মানুষ ধর্মান্ধ হলেও ধর্মীয় উগ্রতাকে প্রশয় দেয় না বলে ভোটের রাজনীতিতে তাদের ক্ষমতায় আসীন হবার দিবাস্বপ্নটা অধরাই রয়ে যাবে। তাই রাজনৈতিকভাবে যে দলই ক্ষমতায় থাকুক না কেন তাদের ভাবতে হবে অতীতের ইতিহাস থেকে। জামায়াত, হেফাজত বা অন্য ইসলামি দলগুলো ক্ষমতার দোসর হতে পারে তবে জনগন সরাসরি তাদের ভোট দিয়ে দেশ চালানোর অধিকার দিবে না।

Reneta

অতি আদরে সন্তানকে যেমন মানুষ করা যায় না তেমনি ভাবে রাজনীতির দাবা চালে দুধ কলা দিয়ে সাপ পুষলেও সে যে ছোবল মারবেই এটা অবধারিত সত্য। কওমি মাদ্রাসা থেকে জন্ম নেয়া হেফাজত তাদের স্বার্থ হাসিলের জন্য যেমন সরকারের গুনগান গাইতে কালক্ষেপণ করে না তেমনিভাবে ধর্মের মিথ্যা দোহাই দিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করতে যে পারে তার প্রমাণ সাময়িক কালের ঘটনা প্রবাহ। এরা কখনো মাঠে নামে ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে আবার কখনো বিদেশি অতিথির আগমনক হেতু তৈরি করে। আসলে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে মানুষ মারতে আর জনগণের সম্পদ ধবংস করতে দ্বিধা করে না।

তবে উন্নয়নের পথে চলা আওয়ামী সরকারের প্রতি দেশের মানুষের ভরসা রাখতে চায়। তারা মনে করে বঙ্গবন্ধুর আত্মজ শেখ হাসিনা পিতার মত দেশের মানুষকে আগলে রাখবে সকল সমস্যা থেকে। পেশি শক্তির কাছে মাথা নত করতে পারে না শেখ হাসিনা এবং আত্মনিবেদিত আওয়ামী কর্মী ও সমর্থকরা।

করোনাভাইরাস ক্ষুদ্র এক অদৃশ্য বস্তু। অথচ প্রকৃতি এ ভাইরাস দিয়ে বারবার জানান দিচ্ছে পার্থিব শক্তি বড় তুচ্ছ অপার্থিব শক্তির কাছে। অর্থ, রাজনৈতিক পেশী শক্তি কিংবা ক্ষমতা দম্ভ সব কিছুই এক নিমিষে বিলীন হয়ে যায় তার প্রমান প্রকৃতি দিয়ে যাচ্ছে কোভিড -১৯ দিয়ে। তবুও মানুষ নিজের ভেতরে আত্ন সংশোধনের উপলব্ধিটা অনুভব করতে পারে না। তাই হয়তো পৃথিবী থেকে চরিত্রহীন করোনা ভাইরাসটা বিদায় নিচ্ছে না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসহেফাজত
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন রাষ্ট্রদূতের ওপর ফ্রান্সের বিধিনিষেধ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু ১০ মার্চ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ।

ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযান নিয়ে বিতর্ক, আক্রান্ত সাংবাদিক-শিক্ষার্থী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি, ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কতা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT